শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর
প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো,
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, জসিম উদ্দীন বিশ্বাস ও
মোস্তাফিজুর রহমান।
শীর্ষা
বিসিআইসি কলেজ, ঢাকা।
প্রশ্ন: We should not neglect this problem-এর affirmative form কী হবে?
উত্তর: পাশে দুটি affirmative form দেওয়া হলো: We should deal with this problem. অথবা We should address this problem.
ফারদিন আশরাফ
ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা ২য় পত্রে অনুবাদ ও পত্র লিখন থেকে বহুনির্বাচনি প্রশ্ন হবে কি?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ব্যাকরণ ও নির্মিতি অংশের বাগ্ধারা, বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে। অনুবাদ ও পত্র লিখন থেকে কোনো ধরনের বহুনির্বাচনি প্রশ্ন হবে না।
মো. আল আমিন
তেঁতুলিয়া ডিগ্রি কলেজ, তেঁতুলিয়া, পঞ্চগড়।
প্রশ্ন: পরীক্ষার খাতার বাম পাশে ও ওপরের মার্জিনের দূরত্ব কত দিলে ভালো হয় এবং কী রং ব্যবহার করব?
উত্তর: খাতার বাম পাশে ও ওপরের মার্জিনে ১ ইঞ্চি দূরত্ব রাখবে। কালো কালি দিয়ে মার্জিন দেওয়াই উত্তম।
চান্দেরী পাল মম
ভিকারুননিসা নূন কলেজ, ঢাকা।
প্রশ্ন: চারটি উপাদানের একটি সেটের প্রকৃত উপসেট কয়টি হবে? ১৪টি না ১৫টি?
উত্তর: ১৫টি। (উপসেটের সংখ্যাটি হলো 2n, যেখানে উপাদান সংখ্যা n। প্রকৃত উপসেট সংখ্যা 2n-1)
শাহরিয়ার কবির রাজন
যশোর জিলা স্কুল, যশোর।
প্রশ্ন: গণিতে কোনো প্রশ্নে দুটি অংশ থাকে, যদি আমি প্রথম অংশের সঠিক উত্তর দিই এবং দ্বিতীয় অংশে ভুল উত্তর দিই তবে কি নম্বর পাব?
উত্তর: সৃজনশীল গণিতের প্রতিটি অঙ্কের নম্বর ১০। নম্বর ভাগ থাকবে ২+৪+৪=১০ করে। প্রতিটি অংশের জন্য আলাদা নম্বর। প্রথম অংশের জন্য সঠিক উত্তর দিলে পুরো নম্বর পাবে। দ্বিতীয় অংশে ভুল উত্তর দিলে শুধুমাত্র দ্বিতীয় অংশে নম্বর পাবে না।