শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা শুরু হয়েছে। উত্তরগুলো দেখে নাও।
 সোলায়মান সিফাত
পঞ্চম শ্রেণি, ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
প্রশ্ন: আমাদের বিজ্ঞান বিষয়ে বলা হয়েছে সবুজ ঘাস, ঘাসফড়িং এবং ব্যাঙের মধ্যে একধরনের সম্পর্ক রয়েছে। এ সম্পর্কটিকে কী বলা হয় ? আর এর চারটি বৈশিষ্ট্য কী হতে পারে?
উত্তর: এই প্রশ্নের উত্তর আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় খুব শিগগিরই ছাপা হবে।

 হাসান জাওয়াদ
অষ্টম শ্রেণি, স্কুল অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন: আমি এ বছর ইংরেজি ভার্সনে জেএসসি পরীক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে, জেএসসি পরীক্ষায় বাংলা ও ইংরেজি ভার্সনের প্রশ্নগুলো কি একই হবে? নাকি ভাষার ভিন্নতার পাশাপাশি প্রশ্নগুলোও আলাদা হবে? জানালে উপকৃত হব।
উত্তর: ভাষার ভিন্নতা থাকলেও ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ও বাংলা ভার্সনের প্রশ্নপত্র একই রকম হবে। এ ব্যাপারে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই।

 আবু রাশেদ
পঞ্চম শ্রেণি, সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাটুরিয়া, মানিকগঞ্জ।
প্রশ্ন: আমি এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। আমার হাতের লেখা ভালো নয়। প্রশ্নের উত্তর সঠিক হওয়া সত্ত্বেও খারাপ লেখার জন্য কী নম্বর কম পাব?
উত্তর: হাতের লেখা খারাপ বা ভালো এই বিবেচনার চেয়ে হাতের লেখা কতটা স্পষ্ট তাই বিবেচ্য। প্রশ্নের উত্তর যথার্থ ও লেখা স্পষ্ট হলে অবশ্যই তুমি ভালো নম্বর আশা করতে পারো।

 তাবাসসুম নাওয়ার
জেএসসি পরীক্ষার্থী, ঘাটাইল, টাঙ্গাইল।
প্রশ্ন: আমার প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে উচ্চশিক্ষা এবং চাকরিক্ষেত্রে কি উচ্চতর শ্রেণির পরীক্ষার মতো জেএসসি পরীক্ষার ফলাফলের মানও বিবেচ্য হবে?
উত্তর: জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রতিটি পাবলিক পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই কোনো শ্রেণির কোনো ফলাফলই অবিবেচ্য নয়।

আরাফাত, কিয়াম, শাওন
মহম্মদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা।
প্রশ্ন: বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় থেকে রচনামূলক প্রশ্নোত্তর পড়াশোনা পাতায় ছাপা হলে আমরা খুশি হব।
উত্তর: খুব শিগগিরই বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের প্রশ্নোত্তর ছাপা হবে।