শিক্ষার্থীদের প্রশ্ন : শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, জসিম উদ্দীন বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান।
 শাদাব সিদ্দিকী, বাংলাদেশ গ্যাসফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
প্রশ্ন: ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় গত বছরের পাঠ্যপুস্তক থেকে কোনো প্রশ্ন আসবে? অথবা এই বছরের পাঠ্যপুস্তকের (রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত) বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে?
উত্তর: তোমার পঠিত শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের ভেতর থেকেই সব প্রশ্ন হবে। আগের বই কিংবা পাঠ্যবইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন হবে না।

 জাহিদ হাসান
[email protected].
প্রশ্ন: উচ্চতর গণিতের প্রশ্ন কীভাবে হবে জানতে চাই?
উত্তর: তোমার জানার জন্য উচ্চতর গণিতের সিলেবাস দেওয়া হলো। উচ্চতর গণিতের ৩৫ নম্বর একটি বহুনির্বাচনি মডেল টেস্ট খুব শিগগির পড়াশোনা পাতায় ছাপা হবে।
# তত্ত্বীয় অংশের জন্য ৭৫ নম্বর এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর বরাদ্দ আছে।
তত্ত্বীয় অংশ
সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নে ৩৫ নম্বর বরাদ্দ আছে।
প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর ১০ এবং প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নের নম্বর ১।
‘ক’ বিভাগ (বীজগণিত) থেকে ২টি, ‘খ’ বিভাগ (জ্যামিতি ও ভেক্টর) থেকে ২টি, ‘গ’ বিভাগ (ত্রিকোণমিতি ও সম্ভাবনা) থেকে ২টি করে মোট ৬টি সৃজনশীল প্রশ্ন থাকবে। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম ১টি করে মোট ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে।
৩৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং সবকটির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১।
ব্যবহারিক অংশ (একটি পরীক্ষা):
পরীক্ষণ: যন্ত্র/ উপকরণ সংযোজন ও ব্যবহার/ সঠিক প্রক্রিয়া অনুসরণ/ উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ/ পর্যবেক্ষণ/ অঙ্কন/ শনাক্তকরণ/ অনুশীলন: ১৫ নম্বর
ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপন: ৫ নম্বর
মৌখিক অভীক্ষা: ৫ নম্বর।