শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও
ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, জসিম উদ্দীন বিশ্বাস ও মোস্তাফিজুর রহমান।
তাসনীম ফাতেমা
নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা
উচ্চবিদ্যালয়, কুমিল্লা
প্রশ্ন: বহুনির্বাচনি প্রশ্নে চারটি বিকল্প উত্তর দেওয়া থাকে, এখান হতে সঠিক উত্তরটি বাছাই করতে হয়। কিন্তু, অনেক সময় প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়া থাকে না, এক্ষেত্রে কী করব?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর দেওয়া থাকবে। সেখান থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করবে। উত্তরপত্রে যদি ভুলবশত সঠিক উত্তরটি না থাকে তবে বোর্ড কর্তৃপক্ষ সে প্রশ্নের জন্য সবাইকে নম্বর দিয়ে দেবে।

আনিকা তাসনিম ইলা
এ কে স্কুল ও কলেজ, দনিয়া, ঢাকা

প্রশ্ন-১: এসএসসি পরীক্ষার খাতায় কতটুকু অংশ মার্জিন করা উচিত এবং আমরা এক্সট্রা পাতা নিলে সেই পাতা ভাঁজ করে লিখতে কোনো সমস্যা হবে কি না?
উত্তর: খাতায় বাঁ পাশে ও ওপরে ১ ইঞ্চি পরিমাণ মার্জিন দেবে কোনো কলম বা পেনসিল দিয়ে। এক্সট্রা পাতায়ও মার্জিন দেবে।
প্রশ্ন-২: ইংরেজি ১ম পত্রের জন্য বোর্ড বই পড়ব কি না?
উত্তর: ইংরেজি ১ম পত্রের দুটো প্যাসেজই পাঠ্যবইয়ের বাইরের আনসিন থাকবে। তবে পাঠ্যবইয়ের স্তর মেনেই ইংরেজি ১ম পত্রের প্রশ্ন হবে।