শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক
রতন কান্তি মন্ডল, জসিম উদ্দীন বিশ্বাস ও চিন্ময় দাস।

 আকাশ চন্দ্র, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ
প্রশ্ন-১: জীববিজ্ঞান বিষয়ে চিত্র অঙ্কনে ত্রিমাত্রিক চিত্র অঙ্কন করা যাবে কি?
উত্তর: পরীক্ষার সময় জীববিজ্ঞানে ত্রিমাত্রিক চিত্র আঁকার জন্য হয়তো সময় পাবে না। তাই ত্রিমাত্রিক চিত্র না এঁকে পেন্সিল দিয়ে সঠিকভাবে চিত্র আঁকাই উত্তম।
প্রশ্ন-২: ইংরেজি ১ম পত্রের ৪ নং প্রশ্নের উত্তরের ছকে কি শুধু উত্তর লিখতে হবে নাকি verb এবং preposition সহ লিখতে হবে?
উত্তর: ইংরেজি ১ম পত্রের ৪ নং প্রশ্নের উত্তর শুধু নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখলেই হবে। যেমন: ৪ নং প্রশ্নের উত্তর: i) to.
প্রশ্ন-৩: ইংরেজি ২য় পত্রে cv লেখার ক্ষেত্রে কি শুধু এক পৃষ্ঠা ব্যবহার করতে হবে নাকি cover letter এক পৃষ্ঠায় এবং cv অন্য পৃষ্ঠায় লেখা যাবে? cv-তে কি নিজের নাম বা শিক্ষা বোর্ডের নাম লেখা যাবে?
উত্তর: বাম পাতার শুরু থেকে কভার লেটার ও সিভি ধারাবাহিকভাবে লিখবে। তবে বাম পাতা শুধু কভার লেটারে পূর্ণ হয়ে গেলে সিভি ডান পাতায় লিখবে। সিভিতে নিজের নাম বা শিক্ষা বোর্ডের নাম ব্যবহার করবে না। ‘x’ ও ‘y’ ইত্যাদি ব্যবহার করবে।
প্রশ্ন-৪: গণিতে প্রতিটি প্রশ্নের প্রতিটি অংশ যেমন (ক), (খ) ও (গ) এ আলাদা আলাদাভাবে উত্তর লিখতে হবে কি?
উত্তর: গণিতে প্রতিটি প্রশ্নের প্রতিটি অংশ ক, খ ও গ নম্বর দিয়ে আলাদা আলাদাভাবে ধারাবাহিকভাবে লিখবে।
প্রশ্ন-৫: রসায়নের বিক্রিয়া লিখতে অন্য রঙের কলম ব্যবহার করা যাবে কি?
উত্তর: রসায়নের বিক্রিয়া লিখতে অন্য রঙের কলম ব্যবহার করবে না। কালো বল পয়েন্ট কলম দিয়েই লিখবে।