শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো,
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দীন বিশ্বাস
ও চিন্ময় দাস।
 কায়েস মাহমুদ, কুমিল্লা জিলা স্কুল
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৯টি প্রশ্ন থাকবে। কোন বিভাগ থেকে কয়টি করে হবে?
উত্তর: ৯টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো বিভাগ বিভাজন থাকবে না। সম্পূর্ণ সিলেবাস থেকে সৃজনশীল প্রশ্ন হবে।

 জাহিদ হাসান, স্কলার্স স্কুল ও কলেজ, ঢাকা
প্রশ্ন: বাংলা ২য় পত্রে প্রতিবেদন লেখার নিয়ম জানতে চাই?
উত্তর: প্রতিবেদন লেখার নিয়মকানুন ১৮ জানুয়ারির পড়াশোনা পাতায় ছাপা হয়েছে। এখন নমুনা প্রতিবেদন ছাপা হচ্ছে, সেগুলো খেয়াল কোরো।

এইচ এম রাকিবুল্লাহ
সেরাজনগর এমএ পাইলট মডেল
উচ্চবিদ্যালয়, নরসিংদী।
প্রশ্ন: বাংলা ২য় পত্রে চিঠিপত্র ও ভাবানুবাদ থেকে কোনো বহুনির্বাচনি প্রশ্ন হবে কি?
উত্তর: চিঠিপত্র ও ভাবানুবাদ থেকে বহুনির্বাচনি প্রশ্ন হবে না।

সাকিব মাহমুদ
স্কলার্স স্কুল ও কলেজ, ধানমন্ডি, ঢাকা।
প্রশ্ন: উচ্চতর গণিতের সৃজনশীল অংশের জন্য কত সময় বরাদ্দ থাকে?
উত্তর: উচ্চতর গণিতের সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

শাহরিয়ার
ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী।

প্রশ্ন: উত্তর লেখার সময় বাইরের বইয়ের কোনো প্রাসঙ্গিক তথ্য যোগ যদি করি, তাহলে নম্বর কি কেটে নেবে?

উত্তর: উত্তর প্রাসঙ্গিক হলে নম্বর কাটবে না। তবে তোমার সংশ্লিষ্ট পাঠ্যবই থেকে উত্তরের প্রাসঙ্গিক তথ্য দেওয়াই উত্তম।

মো. তানজিল হাসান সরকার
মেলান্দহ উমির উদ্দিন পাইলট
উচ্চবিদ্যালয়, জামালপুর।

প্রশ্ন: বাংলা ১ম পত্রের বহুনির্বাচনির সিলেবাস কী?
উত্তর: বহুনির্বাচনির নম্বর ৪০। প্রশ্ন থাকবে ৪০টি।
গদ্য থেকে ১৫টি, পদ্য থেকে ১৫টি ও সহপাঠ থেকে ১০টি প্রশ্ন থাকবে।

এম ডি সাজ্জাদ হোসেন, মিরপুর, ঢাকা।
প্রশ্ন: বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে কয়টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে?
উত্তর: বাংলা ১ম পত্রের সহপাঠ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে।