শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম
ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা:
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দীন বিশ্বাস ও চিন্ময় দাস ।
ফওজিয়া খানম ঝিলিক
নাটোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
নাটোর
প্রশ্ন: সৃজনশীল গণিত ‘ক’ অংশে কোন প্রকার সংজ্ঞা থাকবে কি?
উত্তর: সৃজনশীল গণিত ‘ক’ অংশে কোন প্রকার সংজ্ঞা থাকবে না। ‘ক’ অংশে নম্বর থাকবে ২। ‘ক’ অংশে ২ নম্বরের জন্য ধাপ থাকবে ২টি। ২টি ধাপ সঠিক হলে পাবে পুরো ২ নম্বর আর ১টি ধাপ ঠিক হলে পাবে ১ নম্বর।

 জিয়াউল আহমেদ
অরিয়েন্ট স্টাডি কেয়ার হোম, রংপুর
প্রশ্ন: বিজ্ঞানের বিষয়গুলোতে চিত্র দেওয়া আবশ্যক কি?
উত্তর: বিজ্ঞানের বিষয়ে চিত্র দেওয়া আবশ্যক।

 বিনয় ইসলাম
আদর্শ উচ্চবিদ্যালয়
মিরপুর, ঢাকা।
প্রশ্ন: সৃজনশীল প্রশ্ন কী মুখস্থ করব?
উত্তর: সৃজনশীল মুখস্থ করার কোনো বিষয় নয়। তোমার পাঠ্যবইটি ভালো করে পড়বে। প্রতিটি প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যবইয়ের পঠিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিষয় বুঝে তোমার নিজের মতো করে উত্তর লিখবে। এ উত্তর সঠিক হবে কিন্তু অন্য কারও সঙ্গে সরাসরি নাও মিলতে পারে।

আবদুল্লাহ আল মারুফ
সেরাজনগর এমএ পাইলট উচ্চবিদ্যালয়
নরসিংদী
প্রশ্ন: বাংলা ১ম পত্রে কবি পরিচিতি থেকে প্রশ্ন আসবে কি? সব গদ্য ও পদ্য পড়তে হবে? সহপাঠ থেকে কি প্রশ্ন হবে?
উত্তর: বাংলা ১ম পত্রে কবি পরিচিতি থেকে প্রশ্ন আসতে পারে। সব গদ্য ও পদ্য পড়তে হবে। সহপাঠ থেকে ১০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে এবং সৃজনশীল অংশে প্রশ্ন থাকবে ৩টি, নূ্যনতম ১টির উত্তর দিতে হবে।