শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই
তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন,
১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক
রতন কান্তি মন্ডল ও চিন্ময় দাস ।
তানভীর শাহরিয়ার
গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয়।
প্রশ্ন: জ্যামিতি অংশে কি পরিমিতির অঙ্ক থাকবে?
উত্তর: জ্যামিতি অংশে ৩টি অংশ থাকবে, ২টি উত্তর করতে হবে।
জ্যামিতি অংশে পরিমিতি নেই। পরিমিতি থাকবে ত্রিকোণমিতি অংশে। ত্রিকোণমিতি অংশে ২টি প্রশ্ন থাকবে ১টি উত্তর করতে হবে।

হাবিবা আলম
ঢাকা ক্যান্ট গার্লস উচ্চবিদ্যালয়, ঢাকা
প্রশ্ন: গণিতে কি পূর্ণ নম্বর পাওয়া সম্ভব?
উত্তর: সৃজনশীল গণিতে প্রতিটি প্রশ্নের নম্বর ধাপে ধাপে বরাদ্দ থাকে। তাই খুব সহজেই পূর্ণ নম্বর পাওয়া সম্ভব।

সাদ তৌহিদ, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম
প্রশ্ন: প্রথম আলোর এসএসসি বিশেষ সংখ্যা কবে প্রকাশ হয়েছিল? গণিতের মডেল টেস্ট কবে প্রকাশিত হয়েছিল?
উত্তর: এসএসসি বিশেষ সংখ্যা ম্যাগাজিন ২২ জানুয়ারি প্রকাশিত হয়েছিল। গণিতের মডেল টেস্ট ২৯ জানুয়ারি প্রকাশিত হয়েছিল।

n তানভীর আহমেদ
ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়, মাদারীপুর।
প্রশ্ন: প্রশ্নের নম্বর হাইলাইট করার জন্য কোন রঙের কালি ব্যবহার করব?
উত্তর: নীল রঙের কালি ব্যবহার করতে পারো।

 প্রিতম বড়ুয়া, চট্টগ্রাম জিলা স্কুল।
প্রশ্ন: উচ্চতর গণিতের খ বিভাগে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন হবে?
উত্তর: উচ্চতর গণিতের খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর থেকে ২টি প্রশ্ন হবে।

 সামিয়া রহমান
মো.পুর প্রিপারেটরি স্কুল ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: ৬০ নম্বরের সৃজনশীল লেখার জন্য সময় কত?
উত্তর: সময় বরাদ্দ থাকবে ২ ঘণ্টা ১০ মিনিট।

আফরোজা আক্তার, কুমিল্লা আইডিয়াল স্কুল ও কলেজ।
প্রশ্ন: এসএসসিতে উচ্চতর গণিত বোর্ড সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসবে কি?
উত্তর: বোর্ডের নির্ধারিত সিলেবাস অনুসারে প্রশ্ন হবে?

 শাহরিয়ার তামিম
দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম।
প্রশ্ন: উত্তরপত্রের চারদিকে কি মার্জিন দেব?
উত্তর: খাতার বাঁ পাশে ও ওপরে ১ ইঞ্চি পরিমাণ মার্জিন দেবে, চারদিকে নয়।