শিক্ষার্থীদের প্রশ্ন :শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে আরও প্রশ্ন পাঠাও। প্রশ্নের সাথে অবশ্যই তোমার নাম, বিদ্যালয়ের নাম ও ঠিকানা উল্লেখ করবে।
প্রশ্ন পাঠানোর ঠিকানা: পড়াশোনা, প্রথম আলো সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা
ই-মেইল: [email protected]
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও চিন্ময় দাস ।
অভিষেক রোহন মোদক, আইটি সরকারি
উচ্চবিদ্যালয়, নগর খানপুর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন: গণিত পরীক্ষায় এবার যে প্রশ্ন করা হবে সেখানে কি হুবহু বইয়ের অনুশীলনীর সৃজনশীল দেওয়া থাকবে নাকি অনুশীলনের প্রশ্ন ঘুরিয়ে দেওয়া থাকবে। ব্যাপারটি বিস্তারিত একটু জানতে চাই।
উত্তর: বইয়ের অঙ্ক হুবহু আসবে না। গণিত বিষয়টি সৃজনশীল। গণিতের প্রশ্নে উদ্দীপকের আলোকেই উত্তর করতে হবে। পাঠ্যবইয়ে দেওয়া গণিতের সূত্র ও নিয়ম-কানুন জানলে যে কোনো প্রশ্ন আসুক না কেন উত্তর দেওয়া সহজ হবে। এর জন্য দরকার নিয়মিত অনুশীলন।
মেহেরুন্নেসা দীনা, নেহাল উদ্দিন পাইলট
বালিকা উচ্চবিদ্যালয়, কুড়িগ্রাম।
প্রশ্ন: ‘উচ্চতর গণিত’-এর ‘খ’ বিভাগে ভেক্টর ও জ্যামিতির কি আলাদা আলাদা সৃজনশীল হবে?
উত্তর: উচ্চতর গণিতে খ-বিভাগে ভেক্টর ও জ্যামিতি থেকে আলাদা আলাদা ২টি প্রশ্ন থাকবে।
হাসনাইন আহাম্মেদ টুটুল, ভোলা টাউন
কমিটি মাধ্যমিক বিদ্যালয়, ভোলা
প্রশ্ন: বাংলা একাডেমি কিছু বানান শুদ্ধ করেছে। এখন আমরা শ্রেণি লিখতে কোনটি ব্যবহার করবো ‘ ‌ি ’ না ‘ ী ’
উত্তর: বর্তমানে পাঠ্যপুস্তক বোর্ড শ্রেণি বানান ‘ ‌ি ’ দিয়ে লিখেছে। তাই তোমরাও ‘ ‌ি ’ দিয়েই লিখবে।
সাবেরা মমতাজ মৌ, কামরুন্নেসা সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: উচ্চতর গণিতের ‘খ’ বিভাগের প্রশ্নে ভেক্টর থেকে জ্যামিতি, ঘন জ্যামিতি এবং স্থানাঙ্ক জ্যামিতি থেকে যেকোনো ২টি প্রশ্ন থাকবে কি?
উত্তর: উচ্চতর গণিতের ‘খ’ বিভাগের ভেক্টর, জ্যামিতি, ঘন জ্যামিতি ও স্থানাঙ্ক জ্যামিতি থেকে ২টি প্রশ্ন থাকবে। এ বিভাগ থেকে নূ্যনতম ১টির উত্তর করা আবশ্যিক তবে দুটির উত্তরও দেওয়া যাবে।
অজয় তালুকদার, ফটিকছড়ি করোনেশন
আদর্শ উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
প্রশ্ন: ৬টা সৃজনশীল প্রশ্ন ২ ঘণ্টা ১০ মিনিটে সম্পন্ন করার জন্য কী করা দরকার?
উত্তর: সৃজনশীল প্রতিটি প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ। ২ ঘণ্টা ১০ মিনিটে ৬টি প্রশ্নের উত্তর করতে হবে। এ সময়ের মধ্যে শেষ করতে হলে তোমাকে অবশ্যই সময় ভাগ করে নিতে হবে।
মিনহাজুল ইসলাম
হাট গাঙ্গোপাড়া উচ্চবিদ্যালয়, রাজশাহী।
প্রশ্ন: পাঠ্যবইয়ের তথ্যই কি পরীক্ষায় লিখব?
উত্তর: পাঠ্যবইয়ের মধ্যে যে তথ্য আছে তাই লিখবে। সেটাই গ্রহণযোগ্য হবে।