শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
মো. আখতারুল ইসলাম, ৮ম শ্রেণি
গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী।
প্রশ্ন: জেএসসিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর fx-100MS ব্যবহার করা যাবে কী?
উত্তর: জেএসসিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর fx-100MS ব্যবহার করা যাবে।
দীপান্বিতা নন্দী, ৮ম শ্রেণি
ড. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: বহুনির্বাচনি অংশে টিক চিহ্ন দেওয়ার পর ভুল কেটে আবার ঠিকটা টিক দেওয়া যাবে কি?
উত্তর: বহুনির্বাচনি অংশে একবারই টিক চিহ্ন দেওয়া যাবে। ভুল হলে তা কেটে পুনরায় টিক চিহ্ন দিলে তা গ্রহণযোগ্য হবে না।
মো. শাহাবুদ্দীন, ৮ম শ্রেণি
মতিঝিল মডেল হাইস্কুল ও কলেজ, ঢাকা।
প্রশ্ন: উত্তরের ভেতরে নীল কালি ব্যবহার করা যাবে কী?
উত্তর: উত্তর লেখার ক্ষেত্রে সাধারণত কালো কালি ব্যবহার করাই উত্তম। তবে আন্ডারলাইন বা মার্জিন ও প্রশ্ন নং লেখার ক্ষেত্রে নীল কালি ব্যবহার করা যেতে পারে।