শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
শেখ মাহিন-উজ্জামান আবির, ৫ম শ্রেণি
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও ধর্ম ও নৈতিক শিক্ষার ১ নং প্রশ্নের (বহুনির্বাচনি প্রশ্ন) অপশনে নির্দেশমূলক ভাষায় লেখা থাকলে উত্তরে কি এভাবেই লিখবো, নাকি নিজের ভাষায় লিখবো?
উত্তর: বহুনির্বাচনি প্রশ্ন নিজের ভাষায় লেখার কোনো সুযোগ নেই। প্রশ্নে প্রদত্ত অপশন থেকে সঠিক উত্তরটিই লিখতে হবে। যেমন: ১. তোমার বিদ্যালয়ে যে চেয়ার ও টেবিল রয়েছে, তা কোন শিল্পের সঙ্গে সম্পর্কিত? (ক) তাঁত শিল্প (খ) চামড়া শিল্প (গ) রেশম শিল্প (ঘ) কাঠ শিল্প। উত্তর: ১. (ঘ) কাঠ শিল্প।
আবু জুনাঈদ, ৮ম শ্রেণি
আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ, গাইবান্ধা।
প্রশ্ন: গণিতে পাটিগণিত অঙ্কের পর উত্তর লেখা যাবে কি?
উত্তর: পাটিগণিত অঙ্কটির সঠিক সমাধানের পর অবশ্যই উত্তর লেখা যাবে।
অতিথি, পঞ্চম শ্রেণি
গড়কান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নালিতাবাড়ী, শেরপুর।
প্রশ্ন: বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে যদি থাকে: কোনটি বাংলাদেশের রাজধানী?
১। ক. ঢাকা খ. রংপুর গ. রাজশাহী ঘ. সিলেট
এ ক্ষেত্রে খাতায় সঠিক উত্তরের শুধু ‘ক’ লিখলে হবে? নাকি ‘ক’-এর সঙ্গে সঠিক উত্তর (১) ক. ঢাকা— শব্দটিও লিখে দিতে হবে? জানালে উপকৃত হব।
উত্তর: বহুনির্বাচনি প্রশ্নের উত্তর নিচের নিয়মে লেখাই উত্তম।
১ নম্বর প্রশ্নের উত্তর:
১। ক. ঢাকা।