শিক্ষার্থীদের প্রশ্ন শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চেৌধুরী
ঐষিক দাস
[email protected]
প্রশ্ন: আমি জেএসসি পরীক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে, সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় ঘ নম্বরের প্রশ্নের উত্তর কি চারটি পর্যায়ে ভাগ করে লিখতে হবে?
উত্তর: গণিত ছাড়া অন্য সব বিষয়ের সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম একই। সৃজনশীল মাস্টার ট্রেইনার মো. হুমায়ূন কবীরের লেখা বাংলা ১ম পত্রের সৃজনশীল প্রশ্নের বিস্তারিত উত্তর আগামীকাল শুক্রবার ও শনিবারের পড়াশোনা পাতায় ছাপা হবে। লেখাটি পড়লে বিস্তারিত জানতে ও বুঝতে পারবে।
আফিয়া জাহিন
৫ম শ্রেণি
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
প্রশ্ন: গণিতে রাফ কোথায় করব? খাতার পাশে, নাকি খাতার পেছনে?
উত্তর: গণিত বিষয়ের পরীক্ষায় রাফ একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। পঞ্চম শ্রেণির গাণিতিক সমস্যাগুলো যেহেতু খুব স্বল্পপরিসরে সমাধান করা সম্ভব, কাজেই Èরাফ' সমাধানের পাশে বক্স করে দেখানো যায়। অথবা বঁা পাশের পৃষ্ঠায় রাফ করে ডান পাশের পৃষ্ঠায় স্পষ্ট ও পরিচ্ছন্ন সমাধান দেখাতে পারো। খাতার পেছনেও করা যায়। তবে এতে তোমার নিজেরই সমস্যা হতে পারে। কারণ অনেক সময় দেখা যায় শেষ পৃষ্ঠায় রাফ করে কোনো অঙ্কের রেজাল্ট পেলে ৮৬, পাতা উল্টিয়ে তোমার সমাধানের পাতায় এসে মনের ভুলে এটা ৬৮ হয়ে যেতে পারে। তাই রাফের ব্যাপারে তুমি যেভাবে স্বচ্ছন্দ বোধ করো, সেভাবে করাই ভালো। তবে হাতের তালুতে কিংবা প্রশ্নপত্রে কখনো রাফ করা ঠিক নয়। রাফ করা অংশটি পরে কেটে দেবে অথবা উপরে রাফ' কথাটি লিখে দেবে।
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ধর্মশিক্ষার সংক্ষেপে উত্তর এক লাইনে লিখব নাকি দুই-তিন লাইনে লিখব?
উত্তর: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিজ্ঞান ও ধর্মশিক্ষা বিষয়ের সংক্ষেপে উত্তরের প্রতিটির জন্য ১ নং বরাদ্দ থাকে। প্রশ্নের চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক উত্তর এক লাইনেও হতে পারে আবার দুই-তিন লাইনেও হতে পারে। এর বেশি লেখার প্রয়োজন আছে বলে মনে হয় না।
রুকাইয়া তাসমি হিমিকা
পঞ্চম শ্রেণি, সানকিপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন: যুক্তবর্ণ কী? বাংলা যুক্তবর্ণ ভেঙে দেখানোর ক্ষেত্রে প্রথম বর্ণের নিচে কি হসন্ত দিতে হবে?
উত্তর: পর পর দুটি কিংবা তার বেশি ব্যঞ্জনধ্বনিকে লেখার জন্য ব্যঞ্জনবর্ণগুলোকে একটার সঙ্গে অন্যটা জুড়ে দেওয়া হয়। ব্যঞ্জনবর্ণের এই সংযুক্ত রূপের নাম যুক্তবর্ণ। যুক্তবর্ণ বিভাজন করে দেখানোর ক্ষেত্রে সাধারণত প্রথম বর্ণের নিচে হসন্ত দেওয়া হয়ে থাকে।
প্রশ্ন: ফরম লেখা কি এক পৃষ্ঠার মধ্যেই শেষ করতে হবে?
উত্তর: প্রশ্নপত্রে উলে্লখিত ফরমে সাধারণত পঁাচটি তথ্য চাওয়া হয়ে থাকে। এই পঁাচটি তথ্য লেখার জন্য উত্তরপত্রের একটি পৃষ্ঠাই যথষ্টে।