শিক্ষার্থীদের প্রশ্ন:শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল, মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
লামিয়া মুনতাহা মাইশা, অষ্টম শ্রেণি
ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, সিলেট।
প্রশ্ন: চারু ও কারুকলা পরীক্ষায় ছবি আঁকার জন্য কি আলাদা কোনো কাগজ পাব?
উত্তর: চারু ও কারুকলা পরীক্ষায় ছবি আঁকার জন্য কোনো আলাদা কাগজ দেওয়া হবে না। খাতার মধ্যেই ছবি আঁকতে হবে।

রাইয়ান ইবনে হোসেন, অষ্টম শ্রেণি
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: ইংরেজি মাধ্যমের কিছু পাঠ্যবইয়ে বিভিন্ন নামের বানান ভুল ছাপা আছে। পরীক্ষায় সে ভুল বানান অনুসরণ করব, নাকি সব ভুল বানান শুদ্ধ করে লিখব?
উত্তর: সাধারণত নামের বানান ভুলের জন্য নম্বর কাটার কথা নয়। তবে পরীক্ষায় যে প্রশ্ন ব্যবহার করা হয়, তাতে বানান শুদ্ধ করেই প্রশ্ন ছাপা হয়ে থাকে। সে কারণেই তোমার ভুল বানান অনুসরণ করার প্রয়োজন পড়বে না।

খালিদ আহমেদ সাইফউল্লাহ সাদ, অষ্টম শ্রেণি
প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহ।
প্রশ্ন: জ্যামিতিতে চিত্র ভুল হলে কিন্তু বর্ণনা সঠিক হলে নম্বর পাব কি?
উত্তর: জ্যামিতিতে (উপপাদ্য বা সম্পাদ্য) চিত্র সম্পূর্ণ ভুল হলে, উপপাদ্যটি প্রমাণ করা যাবে না। সে ক্ষেত্রে উত্তরের কোনো ধাপই সঠিক হওয়ার সম্ভাবনা নেই বিধায় নম্বর পাওয়া যাবে না। সম্পাদ্যের চিত্র ভুল হলে অঙ্কনের বিবরণ সঠিক হবে না। সে জন্য এ ক্ষেত্রেও কোনো নম্বর পাওয়া যাবে না।

মায়েদা ইসলাম তানহা, অষ্টম শ্রেণি
মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা।
প্রশ্ন: সৃজনশীল গণিতে ক নম্বর প্রশ্নের সমাধান সংক্ষিপ্ত ধাপে করলে পূর্ণ ২ নম্বর পাওয়া যাবে কি না?
উদাহরণ: U={X╬N:1<X<5} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো।
সমাধান: 1 অপেক্ষা বড় এবং 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো হলো: 2, 3, 4
U={2, 3, 4}
অথবা, U = {X╬N:1<X<5}
={2, 3, 4}
২য় পদ্ধতির সমাধানে পূর্ণ ২ নম্বর পাওয়া যাবে কি না?
উত্তর: ১ম অথবা ২য় উভয় পদ্ধতির সমাধানেই পূর্ণ ২ নম্বর পাওয়া যাবে।

অর্ণব মণ্ডল, অষ্টম শ্রেণি, বারিধারা কমার্স ইনস্টিটিউট, ঢাকা।
রিদম, অষ্টম শ্রেণি, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল।
তাসনুভা তাসনীম, অষ্টম শ্রেণি
ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, ঢাকা।
এহসান জাহিদ, আইডিয়াল স্কুল ও কলেজ, বনশ্রী, ঢাকা।
ফাইরুজ মেহেদী, অষ্টম শ্রেণি
চট্টগ্রাম পোর্ট অথরিটি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: পরীক্ষায় fx-100 MS বা fx991MS বা Fx991ES+ বা Fx570 মডেলের সায়েন্টিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারব কি?
উত্তর: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের গাণিতিক ক্যালকুলেশন সাধারণ ক্যালকুলেটর দ্বারাই সম্ভব। তদুপরি সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে।

মো. ফজলে রাব্বি, অষ্টম শ্রেণি
ফেনী সরকারি পাইলট হাইস্কুল, ফেনী।
প্রশ্ন: পরীক্ষাকেন্দ্রে কি সায়েন্টিফিক ক্যালকুলেটর নিতে দেবে? যদি দেয় তবে কত Fx এর মধ্যে নিতে হবে? আমারটা 77/ms
উত্তর: পরীক্ষাকেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যাবে। Fx 77/ms ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে।