শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
আকিফা হাসান নূর, ৫ম শ্রেণি
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: বাংলা ১২ নম্বর প্রশ্নে কবিতার চরণগুলো কি পরপর লিখব, না পাঠ্যবইয়ের মতো লিখব এবং তাতে কি বিরামচিহ্ন ব্যবহার করব?
উত্তর: বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নের কবিতার চরণ অবশ্যই পাঠ্যবইয়ের মতো করে সাজিয়ে লিখতে হবে এবং যথাস্থানে বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে।
নিচে সংকল্প কবিতার উদাহরণটি ভালো করে দেখে নাও:
প্রশ্ন: ক. কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখো।
যুগান্তরের ঘূর্ণিপাকে
ছুটছে তারা কেমন করে,
কেমন করে ঘুরছে মানুষ
থাকব নাকো বদ্ধ ঘরে
দেশ হতে দেশ দেশান্তরে
দেখব এবার জগত্টাকে,
উত্তর: ক. নিচে কবিতার লাইনগুলো পরপর সাজিয়ে লেখা হলো:
থাকব নাকো বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে,
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
প্রশ্ন: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ধর্মের ২ নম্বর প্রশ্নে কি এককথায় উত্তর লিখব, না পূর্ণ বাক্যে উত্তর লিখব।
উত্তর: প্রশ্নের ধরন এবং চাহিদা বুঝে বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নের উত্তর এক কথায়ও হতে পারে, আবার পূর্ণবাক্যেও হতে পারে।
# নিচে বিজ্ঞান বিষয়ের ২ নং প্রশ্নের (সংক্ষিপ্ত উত্তরের) একটি উদাহরণ দেওয়া হলো:
প্রশ্ন: সূর্য কী?
উত্তর: সূর্য হচ্ছে একটি নক্ষত্র।
# নিচে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের ২ নং প্রশ্নের (সংক্ষিপ্ত উত্তরের) একটি উদাহরণ দেওয়া হলো:
প্রশ্ন: আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনো স্থানের স্বল্প সময়ের অর্থাত্ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।

মো. সাজ্জাদ হাসান, ৫ম শ্রেণি, সেন্ট যোসেফ হাইস্কুল, খুলনা।
প্রশ্ন: ইংরেজিতে ৪ ও ৮ নম্বর প্রশ্নের Composition সর্বোচ্চ কত লাইনে লেখা যাবে।
উত্তর: ইংরেজি বিষয়ের ৪ ও ৮ নম্বর প্রশ্ন হলো Text ভিত্তিক Short composition লেখা। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর ২০১৫ সালের প্রশ্নকাঠামোর সঙ্গে দেওয়া নমুনা অনুসারে Short composition ৫ বাক্যে লিখতে হবে।
প্রশ্ন: বাংলা রচনা কত পৃষ্ঠা লিখলে ভালো নম্বর পাওয়া যাবে।
উত্তর: বাংলা রচনা ২০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়ে থাকে। কাজেই ২০০ শব্দের জন্য যত পৃষ্ঠা প্রয়োজন ঠিক তত পৃষ্ঠা সঠিকভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে।

সোহান মোল্লা, ৮ম শ্রেণি
সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, নাটোর।
প্রশ্ন: বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক কিছু নমুনা বহুনির্বাচনি প্রশ্নের উত্তর জানালে উপকৃত হব।
উত্তর: জেএসসির বিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর ১১ সেপ্টেম্বর থেকে পড়াশোনা পাতায় ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে এবং এখনও চলছে।

শাকিল মাহমুদ, ৫ম শ্রেণি, মডেল একাডেমি, ঢাকা।
প্রশ্ন: পৃথিবীর সেরা জীব কোনটি?
উত্তর: পৃথিবীর সেরা জীব হলো মানুষ।