শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
এসএম ইফতেখারুল আলম, ৫ম শ্রেণি
রিভারভিউ কালেক্টর স্কুল, রাজশাহী।
প্রশ্ন: গণিতের ৫, ৭, ৮ ও ৯ নম্বর অনুশীলনীর অঙ্কে আমার সমস্যা আছে। কীভাবে অঙ্কগুলো বুঝব?
উত্তর: তোমার বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষকের সহায়তা নাও। তোমার সমস্যার কথা শিক্ষককে বললে তিনি তোমার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পদ্ধতি বলে দেবেন।
এছাড়া গণিত বিষয়ের ৫নং অনুশীলনী ২ ও ৩ এপ্রিল; ৭নং অনুশীলনী ৯ থেকে ১৩, ১৮-১৯ এপ্রিল এবং ৬ থেকে ১০ মে; ৮নং অনুশীলনী ২৫ থেকে ২৮ মে; এবং ৯নং অনুশীলনীর অঙ্কের সমাধান ১৩ থেকে ১৯ জুন তারিখে ধারাবাহিকভাবে পড়াশোনা পাতায় ছাপা হয়েছে। এগুলো সংগ্রহ করে দেখে নাও।

ইজাজ আফসান ফিরোজ, ৮ম শ্রেণি
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল।
প্রশ্ন: বাংলা ২য় পত্রে রচনায় প্রদত্ত সংকেত ছাড়া বাড়তি সংকেত দেওয়া যাবে কি?
উত্তর: রচনায় বাড়তি সংকেত দেওয়ার প্রয়োজন নেই।

সানজিদা হাসান, ৮ম শ্রেণি
হাজী আশরাফ আলী উচ্চবিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: যৌগের আণবিক সংকেত লেখার ক্ষেত্রে কী কী নিয়ম অনুসরণ করতে হয়?
উত্তর: ১. যৌগের আণবিক সংকেত সঠিকভাবে লিখতে হবে। ২. প্রতিটি যৌগের পারমাণবিক ভর জানতে হবে। অতপর তাদের সংখ্যা যোগ করতে হবে।

রুবাইয়াত জাহান, ৫ম শ্রেণি
শেরেবাংলা একাডেমি, নারায়ণগঞ্জ।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি?
উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারের কোনো সুযোগ নেই।

দুর্জয় মোহন ভৌমিক, ৮ম শ্রেণি
হবিগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ।
প্রশ্ন: পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারব কি?
উত্তর: জেএসসি পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
প্রশ্ন: জেএসসিতে জিপিএ-৫ পেতে হলে কি আমাকে সব বিষয়ে এ+ পেতে হবে?
উত্তর: জেএসসিতে জিপিএ-৫ পেতে হলে অবশ্যই সব বিষয়ে আলাদা করে এ+ পেতে হবে।

ইশরাত আহমেদ, ৮ম শ্রেণি
আনজুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোণা
প্রশ্ন: চারু ও কারুকলা পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসবে?
উত্তর: চারু ও কারুকলা বিষয়ের নম্বর বণ্টন দেওয়া হলো।
চারু ও কারুকলায় পূর্ণ নম্বর থাকবে ৫০। তত্ত্বীয় অংশের জন্য ২৫ নম্বর এবং অঙ্কনভিত্তিক অংশের জন্য ২৫ নম্বর বরাদ্দ আছে।
তত্ত্বীয় অংশ: সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য ১০ নম্বর এবং বহুনির্বাচনি প্রশ্নের জন্য ১৫ নম্বর বরাদ্দ আছে। ৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, ২টি প্রশ্নের উত্তর দিতে হবে (প্রতিটি প্রশ্নের নম্বর ৫)। ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সবকয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
অঙ্কনভিত্তিক অংশ: চারুকলা অংশের নম্বর ১৫। ৩টি অঙ্কনভিত্তিক প্রশ্ন থেকে ১টি অঙ্কন করতে হবে। (অঙ্কনের ড্রইং অংশের নম্বর ৮ এবং রং লেপন অংশের নম্বর ৭)। কারুকলা অংশের নম্বর ১০। ৩টি অঙ্কনভিত্তিক প্রশ্ন থেকে ১টি অঙ্কন করতে হবে। {নকশা অঙ্কনের (সাদাকালো) নম্বর ৫ এবং রং লেপনের (সাদাকালো) নম্বর ৫}। জেনে রাখো: ছবি আঁকা হবে বর্ণনামূলক বা বিষয়ভিত্তিক। নকশা তৈরি {প্রাকৃতিক আকৃতি (ফুল, লতা, পাতা, মাছ, পাখি) অথবা জ্যামিতিক আকৃতি (বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ) সহযোগে নকশা অঙ্কন}। জেনে রাখো: পরীক্ষার সময় অঙ্কনের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট/সরঞ্জাম পরীক্ষার্থীকে সাথে নিয়ে আসতে হবে।