শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।

 আহনাফ ফারহাত সাহিল
পঞ্চম শ্রেণি
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী।
প্রশ্ন: গণিত বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নের শুধু উত্তর লিখলে হবে নাকি সমাধান করে দেখাতে হবে?
উত্তর: গণিত বিষয়ের সংক্ষিপ্ত প্রশ্নের ধরন অনুসারে যৌক্তিক প্রক্রিয়ায় সমাধান করে বা গাণিতিক সমস্যার সমাধান মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে উত্তর প্রদান করা যাবে। ভগ্নাংশের ক্ষেত্রে লঘিষ্ঠ করার জন্য সাধারণত ভাগ বা কাটাকাটি করে নিতে হয়। তবে ক্ষেত্রবিশেষে মেন্টাল ক্যালকুলেশনের মাধ্যমে তা লঘিষ্ঠ করে বা ফলাফল বের করে উত্তরপত্রে লেখা যেতে পারে। যেমন প্রশ্ন যদি হয়:
ক) ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
সমাধান: ১০টি কলমের দাম ৪০ টাকা
 ১ ” ” ” (৪০ ÷ ১০) টাকা
= ৪ টাকা
 ১৫ ” ” ” (৪ ১৫) টাকা
= ৬০ টাকা
 ১৫টি কলমের দাম ৬০ টাকা।
বিকল্প সমাধান-১
(৪০ ÷ ১০) = ৪ টাকা
(৪  ১৫) টাকা = ৬০ টাকা
বিকল্প সমাধান-২
(৪০ ÷ ১০) ১৫ টাকা
৪ ১৫ টাকা
= ৬০ টাকা
এই তিনটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতি তুমি অনুসরণ করতে পারো।

খ) ৩ কে শতকরায় প্রকাশ করো।
৫
সমাধান: ৩ = ৩১০০ = ৩১০০ 1
৫ ৫(১০০ ৫ ১০০
= ৬০%

বিকল্প সমাধান: ৩ = ৩২০ = ৩২০ 1
৫ ৫(২০ ৫ ১০০

= ৬০%
এই দুইটি পদ্ধতির যেকোনো একটি তুমি অনুসরণ করতে পারো।

প্রশ্ন: বাংলা ও ইংরেজি বিষয়ে Letter এর ক্ষেত্রে খাম বা Envelope দিতে হবে কি না?
উত্তর: NAPE কর্তৃক সরবরাহকৃত ২০১৩ সালের নিয়ম-নির্দেশনা অনুসারে বাংলা ও ইংরেজি বিষয়ে পত্রলিখন বা Letter লেখার ক্ষেত্রে খাম আঁকার জন্য কোনো নম্বর বরাদ্দ ছিল না। ২০১৪ সালের জন্য NAPE কর্তৃপক্ষ কর্তৃক যেহেতু কোনো নমুনা প্রশ্ন বা নমুনা উত্তর সরবরাহ করা হয়নি, সে হিসেবে ধরে নেওয়া যায় আগের নিয়ম-রীতিই বহাল আছে। তবে আমাদের মতে প্রাপক ও প্রেরকের ঠিকানাসহ খাম এঁকে দেওয়া ভালো।