শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. মাহবুবুর রহমান ও মো.আবু সুফিয়ান।
সাবিহা আফরোজ, ৮ম শ্রেণি
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পঞ্চগড়।
প্রশ্ন: জেএসসিতে সায়েন্টিফিক ক্যালকুলেটর Fx-570MS ব্যবহার করা যাবে কি?
উত্তর: সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রে composition সর্বোচ্চ কত বাক্যে লিখতে হবে?
উত্তর: কমপোজিশন ২০০ থেকে ২৫০ শব্দের মধ্যে লিখতে হবে।

মো. রেহান বাশার শাকি, ৮ম শ্রেণি
সাতবাড়িয়া উচ্চবিদ্যালয়, সুজানগর, পাবনা।
প্রশ্ন: ইংরেজি ১ম পত্রের মডেল টেস্টের ৭ নম্বর অর্থাত্ Re-arrange কীভাবে লিখব? প্রথমে সে লাইনগুলো সাজিয়ে লিখে নিচে আবার প্যারাগ্রাফ আকারে লিখতে হবে নাকি?
উত্তর: প্রথমে লাইনগুলো লিখলেও নম্বর পাওয়া যাবে। তবে লাইনগুলো সাজিয়ে প্যারাগ্রাফ আকারে লিখলে ভালো হয়।
প্রশ্ন: ইংরেজি ১ম পত্রের Choose the best Answer অর্থাত্ ১ নম্বর প্রশ্নের উত্তরে কীভাবে নম্বর দিতে হবে?
উত্তর: Altaf is an Accounting teacher. He completed his graduation and post graduation from the Jagannath University. He works for the Birsreshtha Munshi Abdur Rouf Public College. Recently he has appeared at the IELTS examination. His score was 6+.
Question : Choose the best answer from the given alternatives.
a) Mr. Altaf is an -- teacher.
i) IELTS ii) English iii) Accounting iv) Geography
Answer : (a)+iii→ Accounting

আঞ্জুমান বিনতে আলম, ৮ম শ্রেণি
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ।
প্রশ্ন: E -mail কি বক্স করে লেখা যাবে?
উত্তর: E -mail বক্স করে লেখা যাবে।
প্রশ্ন: ইংরেজি ১ম পত্রের ২ নম্বর প্রশ্নে যখন Story লিখতে বলা হয়, তখন প্রশ্নে কয়েকটি লাইন দিয়ে Story শুরু করে দেওয়া থাকে। সে ক্ষেত্রে আমরা যদি আমাদের মতো করে Story শুরু করি, তাহলে কি কোনো সমস্যা হবে বা নম্বর কম পাব?
উত্তর: যে লাইনগুলো দেওয়া থাকবে সেগুলো ঠিক রেখে ও তার সাথে মিল রেখে গল্পের বাকি অংশ নিজের মতো করে লেখা যাবে।

সান্নিধ্য লাল ঘোষ, ৮ম শ্রেণি
ওয়াইএমসিএ পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া।
প্রশ্ন: ইংরেজি ২য় পত্রে e -mail বক্স করে ভেতরে লিখব না বক্স বাদে লিখব? Composition কি প্যারা করে লেখা যাবে?
উত্তর: বক্স করে কিংবা বক্স না করে দুভাবেই e -mail লেখা যাবে। Composition¬ একাধিক প্যারা করে ২০০ থেকে ২৫০ শব্দের মধ্যে লিখবে।

ইমরান হোসেন ছোয়াদ, ৫ম শ্রেণি
প্রগ্রেসিভ নার্সারি স্কুল, ময়মনসিংহ।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৫-তে যোগ্যতাভিত্তিক প্রশ্ন কত ভাগ হবে? গতানুগতিক ধারার প্রশ্ন কত ভাগ হবে?
উত্তর: এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রত্যেক বিষয়ে ৫০% যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে এবং গতানুগতিক ধারার প্রশ্ন হবে ৫০%।

সেমন্তী রোদসী, ৫ম শ্রেণি
সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।
প্রশ্ন: বাংলা ১৬ নং প্রশ্নে বাংলা রচনায় সংকেত দেওয়া থাকবে? আরও সংকেত দেওয়া যাবে কি?
উত্তর: বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ১৬ নং প্রশ্নটি হলো রচনা লেখা। এটি যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রশ্নে দেওয়া ইঙ্গিত বা সংকেত ছাড়াও প্রাসঙ্গিক আরো সংকেত তুমি ব্যবহার করতে পারো। তবে লক্ষ রাখতে হবে, তোমার লেখা রচনা যেন ২০০ শব্দের বেশি না হয়।