শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক মো. জসিম উদ্দীন ও মো.আবু সুফিয়ান।
শাইম ইসলাম, ৫ম শ্রেণি
বিএএফ শাহীন কলেজ, ঢাকা
প্রশ্ন: ইংরেজি ফরম পূরণে যদি বলা হয় যে Your Name: তাহলে কি উত্তরপত্রে তা-ই লিখব নাকি My Name: লিখব?
উত্তর: ইংরেজি ফরম পূরণে প্রশ্নে যে নাম-ঠিকানা দেওয়া থাকবে, অবশ্যই তা-ই খাতায় লিখতে হবে। নিচে একটি নমুনা উদাহরণ দেওয়া হলো।
Ques: Suppose, you are Akash Hasan. The name of your school is Sonapur Primary School. You want to be a member of the Students’ Welfare Organization of your school. Now fill up the form :
Students’ Welfare Organization
Sonapur Primary School
Shahadatpur, Noakhali.
a. Name of the applicant : .....................
b. Father’s name :.....................
c. Mother’s name :.....................
d. Date of birth :.....................
e. Class :.....................
................
Signature
Answer:
Students’ Welfare Organization
Sonapur Primary School
Shahadatpur, Noakhali.
a. Name of the applicant : Akash Hasan
b. Father’s name : Abul Hasan
c. Mother’s name : Rahima Khatun
d. Date of birth : 02/03/2004
e. Class : Five
Akas Hasan
Signature
ফাইরুজ আফরিন, অষ্টম শ্রেণি
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।
সাঈদ আনোয়ার, অষ্টম শ্রেণি
নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল ও কলেজ।
প্রশ্ন: বাংলা, ইংরেজি আবেদনপত্র অনেক বড়, এক পৃষ্ঠায় শেষ করা যায় না। দুই পৃষ্ঠায় লিখতে পারব?
উত্তর: দুই পৃষ্ঠায় লেখা যাবে। বাম পৃষ্ঠা থেকে শুরু করে ডান পৃষ্ঠায় শেষ করা ভালো।
মো. মুজাম্মেল হোসেন, অষ্টম শ্রেণি
নিউ হলি চাইল্ড পাবলিক স্কুল, ডেমরা, ঢাকা।
প্রশ্ন: জেএসসিতে কি নৈর্ব্যক্তিকের জন্য আলাদা ছাপার পৃষ্ঠা দেবে, নাকি খাতার মধ্যেই নৈর্ব্যক্তিকের উত্তর দিতে হবে?
উত্তর: জেএসসি পরীক্ষায় নৈর্ব্যক্তিক বা বহুনির্বাচনি এবং রচনামূলক প্রশ্নের উত্তর একই খাতায় দিতে হবে। বহুনির্বাচনি অংশের সঠিক উত্তর টিক চিহ্ন দিতে হবে। তা একই খাতায় থাকবে।
তাসনিম ফাতিম চৌধুরী, অষ্টম শ্রেণি
ওয়াইডব্লিউ সিএ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: বাংলা ১ম পত্রে কি কোনো উদ্ধৃতি দিতে হবে?
উত্তর: বাংলা ১ম পত্র বিষয়টি সৃজনশীল। তাই প্রশ্নের উত্তরের প্রয়োজনে যদি কোনো উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন পড়ে তবে তা লেখা যেতে পারে।