শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক রতন কান্তি মন্ডল ও মো. আবু সুফিয়ান।
তানহা বিনতে নেসার, ৮ম শ্রেণি
মনিপুর উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, ঢাকা।
প্রশ্ন: চারু ও কারুকলা বিষয়ে নকশায় রং লেপনে কি সাইনপেন ব্যবহার করা যাবে?
উত্তর: চারু ও কারুকলা বিষয়ে রং লেপনে সাইনপেন ব্যবহার না করাই উত্তম। প্যাস্টেল রং বা পেনসিল রং (শুকনো রং) ব্যবহার করাই উত্তম।
প্রশ্ন: লেটার লেখার ক্ষেত্রে তিন পৃষ্ঠা হলে কোনো নম্বর কাটা যাবে কি? আর ডাকটিকিট কি মাপ অনুযায়ী আঁকা জরুরি?
উত্তর: লেটার লেখার ক্ষেত্রে প্রয়োজনে তিন পাতা লেখা যেতে পারে। তবে বাম পাশ থেকে লিখে ডান পাশে দুই পৃষ্ঠাতেই শেষ করা ভালো। ডাকটিকিট আঁকলে খামের আকৃতির সঙ্গে মাপ ঠিক রেখে আঁকবে। অবশ্যই ‘STAMP’ শব্দটি লিখতে হবে।
প্রশ্ন: Completing a story-এর যে অংশ প্রশ্নে দেওয়া থাকে, তা কি নীল কলম দিয়ে লেখা যাবে?
উত্তর: Completing a story-এর কালো বলপেন দিয়ে লিখবে। কালো বলপেন দিয়ে লাইনের নিচে দাগ দেবে। অন্য কোনো রঙের কলম ব্যবহার না করাই ভালো।
আজরা নোশীন, ৫ম শ্রেণি
নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নওগাঁ।
প্রশ্ন: ইংরেজিতে দুটি শর্ট কম্পোজিশন থাকে। যদি প্রশ্নের নির্দেশনায় কত বাক্যে লিখতে হবে, তা না দেওয়া থাকে, তাহলে কম্পোজিশন পাঁচটি বাক্যে লিখব না তার বেশি লিখব?
উত্তর: ইংরেজি বিষয়ের শর্ট কম্পোজিশন কত বাক্যে লিখতে হবে, সেই নির্দেশনা প্রশ্নপত্রে থাকার কথা। আর যদি কোনো নির্দেশনা দেওয়া না থাকে, তাহলে পাঁচ থেকে দশ বাক্যের মধ্যে লেখাই ভালো।
প্রশ্ন: ইংরেজি ১০ নম্বর প্রশ্নে ৩টি অংশ থাকে। ১ম ও ২য় প্রশ্নের উত্তর কি একবাক্যে লিখব, না Sentence সাজিয়ে পুরো উত্তর লিখব, তা জানতে চাই।
উত্তর: ইংরেজি বিষয়ের ১০ নং প্রশ্নটি হলো যোগ্যতাভিত্তিক Short questions. এই প্রশ্নে তিনটি অংশ থাকে। প্রথম অংশের জন্য নম্বর থাকে ১ এবং ২য় ও তৃতীয় অংশের জন্য নম্বর থাকে ২ করে। কাজেই প্রথম অংশের উত্তর একবাক্যে হয়ে যাওয়ার কথা। আর ২য় অংশ দুই থেকে তিন বাক্য এবং ৩য় অংশের উত্তর তিন বা তার অধিক বাক্যেও হতে পারে। যেমন—
Q-10. Read the instructions about having meal, then answer the following questions:
1. Wash your hands with soap and sit quietly to take lunch.
2. Take as much rice and curry as you need.
3. Chew gently for good digestion.
4. After finishing your food, wash your hands and clean your mouth.
5. Dry your hands and lips using a clean towel.
Questions:
a. What do you take at lunch as a meat?
b. Why should you wash your hands with soap?
c. How do you take your dinner?
Ans:
a. Rice and curry.
b. To keep my hands clean and germ free.
c. First, I wash my hands and sit at dining table. I take my food. I chew it gently. Then I complete my food and wash my hands and lips.
ফারহানা ইসলাম, ৮ম শ্রেণি
ইস্পাহানি পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা
প্রশ্ন: বাংলা ২য় পত্রের সারাংশ বা সারমর্ম কি বইয়ে যতটুকু আছে, ততটুকুই লিখব, না বড় করে লিখতে হবে?
উত্তর: বাংলা ২য় পত্রের সারমর্ম বা সারাংশ বইয়ে যতটুকু আছে, ঠিক ততটুকু লিখলেই হবে। বড় না লেখাই উত্তম।