শিক্ষার্থীদের প্রশ্ন,শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও মো. মাহবুবুর রহমান।
সৌরিন পাল, অষ্টম শ্রেণি, অরণি বিদ্যালয়, ঢাকা।
প্রশ্ন: ইংরেজি ১ম পত্রের Rearrange কীভাবে লিখব?
উত্তর: ইংরেজি ১ম পত্রের রিঅ্যারেঞ্জ প্রশ্নের উত্তরে প্রথমে ছক কেটে সঠিক উত্তরের নম্বরগুলো ধারাবাহিকভাবে সাজাতে হবে। পরে সঠিক ক্রম অনুসারে সাজিয়ে প্যাসেজ আকারে লিখতে হবে। নিচে একটি উদাহরণ দেওয়া হলো।
Rearrange the following sentences in correct order :
a. Once he was sold to a farmer who was lazy.
b. But the master became very angry and gave him a bag of barley.
c. He was famous for his fables on moral lessons.
d. He woke his master but he would not leave his bed.
e. Once there was a man named Aesop in Greece.
f. On the first day Aesop found that his master did not say his morning prayers but slept till sunrise.
g. He asked Aesop to go to the field to work for him.
h. He was a slave in his early days but he was very religious minded.
i. Aesop woke his master next day too.
j. He told him to go to the field and sow the seeds.
Answer:
1 2 3 4 5 6 7 8 9 10
e h c a f d g i b j
নিচে রিঅ্যারেঞ্জটি প্যাসেজ আকারে সাজিয়ে লেখা হলো:
Once there was a man named Aesop in Greece. He was a slave in his early days but he was very religious minded. He was famous for his fables on moral lessons. Once he was sold to a farmer who was lazy. On the first day Aesop found that his master did not say his morning prayers but slept till sunrise. He woke his master but he would not leave his bed. He asked Aesop to go to the field to work for him. Aesop woke his master next day too. But the master became very angry and gave him a bag of barley. He told him to go to the field and sow the seeds.
ফৌজিয়া ইসমাত তাহসিন, পঞ্চম শ্রেণি
বাহুবল আনন্দ নিকেতন, বাহুবল, হবিগঞ্জ।
প্রশ্ন: পড়াশোনা পাতায় গত ২৭ আগস্ট ১২ নম্বর বিশেষ প্রস্তুতিতে ইংরেজি অনুচ্ছেদের পরিবর্তনে যে ছবি ছাপা হয়েছিল, এ ধরনের কোনো ছবি পরীক্ষায় আসতে পারে কি?
উত্তর: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমীর (নেপ) চূড়ান্ত প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজন অনুসারে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রের ১, ২, ৩, ৪ এবং ৬, ৭, ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর প্রদানের জন্য Text/dialogue/picture এর যেকোনো একটি থাকতে পারে।
মো. জালিস মাহমুদ নাবিল, অষ্টম শ্রেণি
সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়, খুলনা।
প্রশ্ন: বাংলা দ্বিতীয় পত্রে রচনায় কি সংকেত দেওয়া থাকবে এবং এর কোনো একটি বাদ দিয়ে লিখলে কি নম্বর কাটা যাবে?
উত্তর: বাংলা দ্বিতীয় পত্র রচনায় সাধারণ সংকেত দেওয়া থাকে এবং এর কোনো একটি বাদ দিয়ে লিখলে অবশ্যই নম্বর কাটা যাবে। কারণ, প্রশ্নপত্রে দেওয়া সংকেতের বিপরীতে নম্বর বরাদ্দ থাকে।
সামিহা শারমিন পৃথা, অষ্টম শ্রেণি
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন: বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় যদি রচনাটি আগে লিখি, তাহলে কি নম্বর কাটা হবে?
উত্তর: রচনাটি আগে লিখলে নম্বর কাটা যাবে না, তবে সেটা না করাই ভালো। কারণ, শুরুতে রচনা লিখতে গেলে অন্য প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সময়স্বল্পতা তৈরি হতে পারে।
বুশরা শেহনান, অষ্টম শ্রেণি
ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চবিদ্যালয়, মুন্সিগঞ্জ।
প্রশ্ন: জেএসসি পরীক্ষায় প্রশ্নগুলো কি কোনো গাইড থেকে আসার সম্ভাবনা আছে, নাকি মূল বই থেকে আসবে?
উত্তর: জেএসসি পরীক্ষার প্রশ্ন সব সময়ই পাঠ্যবইকেন্দ্রিক হয়ে থাকে। কখনো গাইড থেকে আসবে না।