শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
ফারজানা আক্তার, পঞ্চম শ্রেণি
রূপনগর সুইপুরা প্রাথমিক বিদ্যালয়, চট্টগ্রাম।
প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি-১ কোন তারিখে প্রকাশিত হয়?
উত্তর: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি-১ ছাপা হয়েছে ১ সেপ্টেম্বর ২০১৪।
প্রশ্ন: বিজ্ঞান, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আরও লেখা চাই।
উত্তর: বিজ্ঞানের যোগ্যতাভিত্তিক সঠিক উত্তর ৬-১২ সেপ্টেম্বর ও গতানুগতিক ধারার সঠিক উত্তর ২০ অক্টোবর থেকে ছাপা শুরু হয়ে এখনো চলছে। গণিতের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ছাপা হয়েছে ২২ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এ মাসেই ছাপা হবে।
আহনাফ ফারহাত সাহিল, পঞ্চম শ্রেণি
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল, রাজশাহী।
প্রশ্ন: ক) মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য পাঁচটি করণীয় কাজ কী হতে পারে?
খ) শহীদদের প্রতি সম্মান জানাতে পাঁচটি করণীয় কাজ কী?
গ) বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কেমন পরিবর্তন হবে?
ঘ) হরিণ/ফড়িং, সাপ, ঘাস, ব্যাঙ—এ চারটির মধ্যে কোনটি তৃতীয় স্তরের খাদক?
ঙ) বায়ু আর্দ্র থাকার কারণ কী?
উত্তর: তোমার উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর শিগগিরই আমাদের ধারাবাহিক পাঠ আলোচনায় ছাপানোর চেষ্টা করা হবে।