শিক্ষার্থীদের প্রশ্ন শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন শিক্ষক ইকবাল খান ও দীদার চৌধুরী
কুইন, পঞ্চম শ্রেণি
রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুল
প্রশ্ন: গণিতের অধ্যায় ১০(ক)-এর সব কটি অঙ্কই নিচের দুটি পদ্ধতিতে সমাধান করা সম্ভব। নিচে দুটি পদ্ধতির উদাহরণ দেওয়া হলো। এই দুটি পদ্ধতিই কি গ্রহণযোগ্য?
উদাহরণ:
মিলিগ্রামে প্রকাশ করো:
৬৭ কিলোগ্রাম ৯৮ গ্রাম ৬৭ সেন্টিগ্রাম ৮ মিলিগ্রাম।
সমাধান: ১ম পদ্ধতি
এখানে,
৬৭ কেজি = ৬৭১০০০০০০ মিলিগ্রাম = ৬৭০০০০০০ মিলিগ্রাম
৯৮ গ্রাম = ৯৮১০০০ মিলিগ্রাম = ৯৮০০০ মিলিগ্রাম
৬৭ সেন্টিগ্রাম = ৬৭১০ মিলিগ্রাম = ৬৭০ মিলিগ্রাম
৮ মিলিগ্রাম = ৮১ মিলিগ্রাম = ৮ মিলিগ্রাম
যোগফল = ৬৭০৯৮৬৭৮ মিলিগ্রাম
উত্তর: ৬৭০৯৮৬৭৮ মিলিগ্রাম।
[দ্রষ্টব্য: ওপরের অঙ্কটি আরেকটি সহজ উপায়ে সমাধানযোগ্য]
সমাধান: ২য় পদ্ধতি
৬৭ কিলোগ্রাম ৯৮ গ্রাম ৬৭ সেন্টিগ্রাম ৮ মিলিগ্রাম
= ৬৭ কেজি ০ হেক্টোগ্রাম ৯ ডেকাগ্রাম ৮ গ্রাম ৬ ডেসিগ্রাম ৭ সেন্টিগ্রাম ৮ মিলিগ্রাম
= ৬৭০৯৮৬৭৮ মিলিগ্রাম
উত্তর: ৬৭০৯৮৬৭৮ মিলিগ্রাম।
উত্তর: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ)-এর সর্বশেষ প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের নির্দেশনা অনুসারে গণিত বিষয়ে প্রশ্নপত্রের ৩ থেকে ১০ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না। সে বিবেচনায় তোমার উদ্ভাবিত সহজ উপায়ে সমাধান না করে পাঠ্যবইয়ের নিয়ম অনুসরণ করতে হবে। তাই প্রথম পদ্ধতিতেই অঙ্কটির সমাধান করা উত্তম। গণিতের ১০(ক) অধ্যায় সম্পৃক্ত প্রশ্নের সঠিক সমাধানের জন্য পাঠ্যবইয়ের ৯৩, ৯৪ ও ৯৫ পৃষ্ঠার উদাহরণের অঙ্কগুলো দেখে নাও।

যাভীদ মাহবুব যাকী, পঞ্চম শ্রেণি
বাংলাদেশ ব্যাংক কলোনি হাইস্কুল, চট্টগ্রাম।
প্রশ্ন: বাংলা বা ইংরেজিতে কি শূন্যস্থানে পুরো বাক্য লেখা জরুরি, নাকি শুধু শব্দ লিখলেই চলবে?
উত্তর: পুরো বাক্য লিখে শূন্যস্থান পূরণ করাই উত্তম। তবে প্রশ্নে যদি এমন লেখা থাকে ‘শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো।’ সে ক্ষেত্রে শুধু শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লিখবে। অর্থাত্ প্রশ্নের নির্দেশনা অনুসারেই শূন্যস্থান পূরণবিষয়ক প্রশ্নটির উত্তর লিখবে।