শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।

  মো. জিয়াউর রহমান

প্রশ্ন: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইংরেজি বিষয়ের ১১ নম্বর প্রশ্নে কয় জোড়া ডায়ালগ লেখা উচিত বা কয় জোড়া ডায়ালগ লিখলে ভালো নম্বর পাওয়া যাবে?

উত্তর: প্রাথমিক সমাপনী পরীক্ষায় ইংরেজি বিষয়ের ১১ নম্বর প্রশ্নটিতে থাকবে ডায়ালগ লিখন। আর এই ডায়ালগ লিখনের জন্য নম্বর থাকছে ৫। সুতরাং প্রশ্নমান ৫ নম্বরের জন্য কমপক্ষে পাঁচ জোড়া যথার্থ ডায়ালগ লেখাই উত্তম।

  জারিন সুবাহ দিয়া

     ২৩/১৩ খিলজি রোড

     শ্যামলী, ঢাকা।

আমি ভিকারুননিসা নূন স্কুলের একজন ছাত্রী। কিছু বিষয়ে আমাদের পাঠ্যবই ও স্কুলের পড়ার মধ্যে ভিন্নতা লক্ষ করেছি। এসব ক্ষেত্রে সঠিক তথ্যটি জানালে উপকৃত হব। এগুলো হচ্ছে—

প্রশ্ন: ১৫০০, ১৭০০, ১৯০০ ও ২১০০ সাল অধিবর্ষ বা লিপইয়ার কি না?

উত্তর: কোনো সাল বা বছরের সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক শূন্য হলে এবং তা ৪০০ দিয়ে বিভাজ্য হলে সেই সাল বা বছরটি অধিবর্ষ হয়। যেহেতু ১৫০০, ১৭০০, ১৯০০ ও ২১০০ সাল ৪০০ দিয়ে বিভাজ্য নয়। কাজেই ওই সালগুলো অধিবর্ষ বা লিপইয়ার নয়।

প্রশ্ন: বাংলা পত্রলিখনে ঠিকানা, তারিখ, মূল অংশ ও সমাপনী বক্তব্য ইত্যাদি কি বাঁ পাশ থেকে লেখা শুরু করব।

উত্তর: বাংলা পত্র লিখনে ঠিকানা, তারিখ, মূল অংশ বা বিষয়বস্তু/বক্তব্য বিষয়, সমাপনী বক্তব্য শেষে সমাপ্তিসূচক ইতি, পত্রলেখকের স্বাক্ষর ইত্যাদি বাঁ পাশ থেকেও লেখা যায়। তবে এ ক্ষেত্রে লক্ষ রাখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত পত্রের বিভিন্ন অংশ যেন একই মার্জিনে থাকে।

প্রশ্ন: ইংরেজি কম্পোজিশন কী একটি মাত্র প্যারায় লিখব? নাকি কয়েকটি প্যারায় লিখব?

উত্তর: প্রশ্নপত্রের কাঠামো অনুসারে ইংরেজি বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে Write a Short and Simple Composition. যেহেতু Short and Simple composition বলা হয়েছে। কাজেই তা এক প্যারায় লেখাই উত্তম। তা ছাড়া এই কম্পোজিশন লেখার জন্য cues or questions বা hints বা Model Composition থাকতে পারে প্রশ্নে। সেই হিসেবে Short and Simple Composition লেখায় আলাদা প্যারা করার সুযোগ নেই।

  হিমেল আহমেদ

প্রশ্ন: কম্পোজিশন লেখার সঠিক পদ্ধতিটি কী? জানালে খুশি হব।

উত্তর: জারিন সুবাহ দিয়ার জন্য দেওয়া Composition সংক্রান্ত ওপরে দেওয়া উত্তর থেকে নিশ্চয় তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ। তাই না!