শিক্ষার্থীদের প্রশ্ন, শিক্ষকদের উত্তর
প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদার চৌধুরী।
n সিফাত
৫ম শ্রেণি, সাভার, ঢাকা
প্রশ্ন: ইংরেজির শর্ট কম্পোজিশন কি পড়াশোনা পাতায় ছাপা হবে?
উত্তর: ইংরেজির শর্ট কম্পোজিশন আগামীকাল সোমবার থেকে পড়াশোনা পাতায় ছাপা শুরু হবে।
n তাশদিয়া তরফদার, ৫ম শ্রেণি
নজরুল মডেল সরকারি বিদ্যালয়, ত্রিশাল।
প্রশ্ন: গণিত বিষয়ের অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তিত করা যায়?
উত্তর: গণিত বিষয়ের অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরের নিয়ম খুবই সহজ। যেমন: ৭/৩
এখানে, ৩|৭|২
৬
১
৭/৩ = ২ ১/২
প্রশ্ন: ইংরেজি, বাংলা, সমাজ, বিজ্ঞান ও ধর্ম এসব বিষয়ের শূন্যস্থানের পুরো বাক্যটি কি উত্তরপত্রে লিখতে হবে?
উত্তর: ইংরেজি, বাংলা, সমাজ, বিজ্ঞান ও ধর্ম বিষয়ে শূন্যস্থান পূরণ সম্পর্কিত প্রশ্নের উত্তর প্রশ্নে প্রদত্ত নির্দেশনা অনুসারেই লেখা উত্তম। প্রশ্নে যদি থাকে শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখ: তাহলে শূন্যস্থানে যে শব্দ বা শব্দসমূহ প্রযোজ্য উত্তরপত্রে শুধু সেই শব্দ বা শব্দসমূহ লিখবে। আর যদি বলা হয় উপযুক্ত শব্দ বা শব্দসমূহ বসিয়ে শূন্যস্থান পূরণ কর বা শূন্যস্থান পূরণ কর—তাহলে পুরো বাক্যটি উত্তরপত্রে লিখতে হবে।
n সৈয়দা ফিরোজা বেগম জাহান
৫ম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।
প্রশ্ন: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে উত্তর লেখার ক্ষেত্রে আরবি বর্ণমালায় বাণী বা উক্তি দিতে হবে?
উত্তর: ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে প্রশ্নোত্তর লেখার ক্ষেত্রে আরবি বর্ণমালায় বাণী বা উক্তি দেওয়া ভালো। তবে বাধ্যতামূলক নয়। উক্তি বা বাণীর বাংলা অর্থ লিখলেই তোমার উত্তর যথাযথ বলে ধরে নেওয়া হয়।
n নাফিসা বিনতে বাশার, ৫ম শ্রেণি, শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা।
প্রশ্ন: গণিত বইয়ে অনুশীলনী ৯ (শতকরা) প্রশ্ন ১৮ থেকে ২৫ এই অঙ্কগুলো কি সূত্রের মাধ্যমে করা যাবে? যদি সূত্রের মাধ্যমে করি, পূর্ণ নম্বর পাব কি?
উত্তর: গণিত বইয়ের অনুশীলনী ৯ এর শতকরার গাণিতিক সমস্যা সূত্রের মাধ্যমেও করা যাবে। এবং পূর্ণ নম্বরই পাবে।
প্রাথমিক সমাপনীর বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন পাঠানোর ঠিকানা—
পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।
ই-মেইল— [email protected]