শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১২প্রিয় শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ২নং প্রশ্নটি থাকবে নিচের বাক্যগুলো খাতায় লিখে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। নম্বর থাকবে ২, প্রশ্ন থাকবে ৫টি। অধ্যায়—১০ ৬। খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক — ও অপুষ্টির শিকার হয়।উত্তর: খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়।৭। খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয়—।উত্তর: খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র।৮। বাসস্থান মানুষের একটি অন্যতম — চাহিদা।উত্তর: বাসস্থান মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।৯। শিক্ষিত জনসংখ্যা দেশের —।উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।১০। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার—।উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩।১১। বাংলাদেশে জনসংখ্যা — বেড়ে চলেছে।উত্তর: বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে।১২। অতিরিক্ত যানবাহন প্রচণ্ড — সৃষ্টি করছে।উত্তর: অতিরিক্ত যানবাহন প্রচণ্ড যানজট সৃষ্টি করছে।১৩। অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস — হচ্ছে।উত্তর: অতিরিক্ত যানবাহনের ধোঁয়ায় বাতাস দূষিত হচ্ছে।১৪। বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ১৯৯১ সালে ছিল — একর।উত্তর: বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ১৯৯১ সালে ছিল ০.২৯ একর।১৫। আমাদের দেশে সাক্ষরতার হার অনেক —।উত্তর: আমাদের দেশে সাক্ষরতার হার অনেক কম।১৬। বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স —।উত্তর: বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮।১৭। আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক —।উত্তর: আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। অধ্যায় ১১ ১। মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার—।উত্তর: মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ।২। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে — নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।উত্তর: বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান।৩। কুমিল্লা জেলা শহরের প্রায় — কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। উত্তর: কুমিল্লা জেলা শহরের প্রায় আট কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত।৪। নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত—গ্রাম অবস্থিত।উত্তর: নওগাঁ জেলার বদলগাছী উপজেলার অন্তর্গত পাহাড়পুর গ্রাম অবস্থিত।৫। ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে — জেলার একটি উপজেলা।উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা।৬। প্রাচীন—থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব। উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব।৭। মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের — কেন্দ্র। উত্তর: মধ্যযুগে দীর্ঘসময় ধরে সোনারগাঁ ছিল দক্ষিণ পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল