শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, স্থায়ী ও চলতি মূলধনের সংস্থান সমর্থনমূলক সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৪ প্রশ্ন: গ্রামীণ ব্যাংক মূলত কাদের জন্য প্রতিষ্ঠিত?উত্তর: গরিবদের।প্রশ্ন: ব্র্যাক কী? উত্তর: বেসরকারি উন্নয়ন সংস্থা।প্রশ্ন: ব্র্যাক কত সালে স্থাপিত হয়? উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: কোন কাজে সহজে কেউ এগিয়ে আসতে চায় না?উত্তর: শিল্প স্থাপনে।প্রশ্ন: কোন শিল্পায়নের লক্ষ্যে সরকারি সহায়তা দেয়?উত্তর: শিল্প ও বিনিয়োগ নীতি।প্রশ্ন: কোনো ব্যক্তিকে তার আশা বাস্তবায়িত করার জন্য কোন সাহায্যের প্রয়োজন হয়?উত্তর: সমর্থনমূলক।প্রশ্ন: বাংলাদেশের আধুনিকতম শিল্প কী?উত্তর: পোশাক শিল্প।প্রশ্ন: বাণিজ্যের ঝুঁকিগত বাধা নিরসনের উপায় কী?উত্তর: বিমা করে রাখা।প্রশ্ন: শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকার কোন ব্যবস্থার সুযোগ-সুবিধা প্রদান করে? উত্তর: প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক।প্রশ্ন: কোনো ব্যক্তিকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে তাকে কী করা উচিত? উত্তর: উদ্বুদ্ধ।প্রশ্ন: উন্নত দেশগুলোর অর্থনৈতিক বিকাশের মূল কারণ কী?উত্তর: যোগ্য উদ্যোক্তা শ্রেণীর উপস্থিতি।প্রশ্ন: ঐতিহ্যগত উন্নত কারুশিল্পের মধ্যে কী রয়েছে?উত্তর: সিল্ক, জামদানি, নকশিকাঁথা।প্রশ্ন: বিত্তহীনদের পাঁচজনের বা ১০ জনের একটি দলকে একত্র করে গ্রামীণ ব্যাংক বিনিয়োগের উদ্দেশ্যে কী করে থাকে?উত্তর: ঋণ দিয়ে থাকে।প্রশ্ন: স্থায়ী ও চলতি মূলধনের সংস্থান শিল্প প্রতিষ্ঠানের জন্য কী ধরনের সহায়তা? উত্তর: সমর্থনপুষ্ট সহায়তা।প্রশ্ন: স্বল্পোন্নত এলাকায় স্থাপিত শিল্পের ক্ষেত্রে প্রথম বছরে অবচয় কত? উত্তর: ৮০ শতাংশ হারে।প্রশ্ন: সরকারের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির অন্যতম অংশ কী? উত্তর: দ্রুত শিল্পায়ন।প্রশ্ন: কোন সংস্থা শিল্প স্থাপনে আগ্রহী শিল্পোদ্যোক্তাদের প্রকল্প ধারণা নির্বাচনে পরামর্শ ও সাহায্য প্রদান করে?উত্তর: বাংলাদেশ শিল্প ব্যাংক।প্রশ্ন: উদ্যোক্তাদের আকৃষ্ট ও উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী? উত্তর: সুষ্ঠু শিল্পনীতি।প্রশ্ন: রপ্তানিমুখী শিল্পগুলোকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করার আগে কার অনুমোদন নিতে হয়?উত্তর: সরকারের।প্রশ্ন: শিল্প প্রতিষ্ঠানের নিবন্ধীকরণ, স্থায়ী ও চলতি মূলধনের সংস্থান কোন ধরনের সহায়তা?উত্তর: সমর্থনমূলক।প্রশ্ন: অনুন্নত এলাকায় স্থাপিত শিল্পের ক্ষেত্রে শতকরা কত ভাগ বিনিয়োগ-ভাতা পাওয়া যায়?উত্তর: ২৫ ভাগ। অধ্যায়-৫ প্রশ্ন: সেবামূলক ব্যবসায় বলতে কী বোঝায়?উত্তর: পণ্যের গুণ পরিবর্তন করে আয় করা।প্রশ্ন: ক্ষুদ্র শিল্প বলতে কী বোঝায়?উত্তর: মোট স্থায়ী বিনিয়োগ স্থাপনা ব্যয়, শুল্কসহ তিন কোটি টাকা।প্রশ্ন: অংশীদারি ব্যবসার মূল ভিত্তি কী? উত্তর: চুক্তি।প্রশ্ন: যে সম্পদ সংগ্রহ করতে স্থায়ী মূলধন ব্যয় করা হয় তা কী? উত্তর: মেশিনারি।প্রশ্ন: স্বল্পমেয়াদি মূলধন বলতে কী বোঝায়?উত্তর: এক বছরের কম মেয়াদি।প্রশ্ন: কুটির শিল্পের ব্যয় কত টাকার মধ্যে সীমাবদ্ধ?উত্তর: পাঁচ লাখ।প্রশ্ন: মাইক্রো শব্দের অর্থ কী? উত্তর: অতি ক্ষুদ্র।প্রশ্ন: ক্ষুদ্র শিল্পক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ সীমাবদ্ধ থাকে?উত্তর: তিন কোটি টাকা। প্রশ্ন: যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকার খুবই ক্ষুদ্র এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ খুবই কম সেগুলোকে কী বলা হয়?উত্তর: মাইক্রো এন্টারপ্রাইজ।প্রশ্ন: কোন ব্যবসায় প্রতিষ্ঠানের গঠন সবচেয়ে সহজ?উত্তর: এক মালিকানা ব্যবসায়।প্রশ্ন: বাংলাদেশে অংশীদারি কারবার কত সালের আইন অনুযায়ী পরিচালিত? উত্তর: ১৯৩২ সালের।প্রশ্ন: এক মালিকানা ব্যবসায়ের যাবতীয় ঝুঁকি কে বহন করে?উত্তর: মালিক নিজে।প্রশ্ন: কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে যে ব্যবসা গঠন করে তাকে কী বলা হয়?উত্তর: যৌথ মূলধনী কোম্পানি।প্রশ্ন: কত সালের কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কারবার গঠিত ও পরিচালিত? উত্তর: ১৯৯৪ সালের।প্রশ্ন: সমবায় সমিতির প্রধান লক্ষ্য কী?উত্তর: সদস্যদের কল্যাণ সাধন।প্রশ্ন: ঋণের ওপর যে সুদ দিতে হয় তাকে কী বলে? উত্তর: ঋণ মূলধন ব্যয়।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানি কী ধরনের ব্যবসা?উত্তর: যৌথ মূলধনী ব্যবসা।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে কত সদস্য সংখ্যা প্রয়োজন হয়?উত্তর: কমপক্ষে দুইজন ও সর্বোচ্চ ৫০ জন।প্রশ্ন: একটি পাবলিক কোম্পানির সদস্য সংখ্যা কত?উত্তর: সর্বনিম্ন সাতজন, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ।প্রশ্ন: শেয়ারবাজারে কী ক্রয়-বিক্রয় হয়?উত্তর: কোম্পানির শেয়ার।প্রশ্ন: ছোট বা মাঝারি ধরনের ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের কোম্পানি গঠন অনেক সুবিধাজনক?উত্তর: প্রাইভেট লিমিটেড কোম্পানি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল