শিল্প ব্যাংকের প্রধান কাজ হচ্ছে শিল্পোদ্যোক্তাদের ঋণ ও পরামর্শ দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ব্যবসায় উদ্যোগ পাঠ্যবই থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো। অধ্যায়-৩ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয় কেন ব্যাখ্যা করো। উত্তর: প্রকল্প নির্বাচনের আগে প্রকল্পের কারিগরি দিক পরীক্ষা করা হয়। নিচে উল্লিখিত বিভিন্ন কারণে প্রকল্পের কারিগরি দিক যাচাই করা হয়—১। প্রকল্পের পণ্যের উৎকৃষ্ট উৎপাদন প্রক্রিয়া নির্ধারণ।২। প্রকল্পের জন্য যন্ত্রপাতি নির্বাচন।৩। প্রকল্পের জন্য প্রযুক্তি নির্ধারণ।৪। প্রকল্পের নির্ধারিত প্রযুক্তির জন্য দক্ষ জনবল পাওয়া যাবে কি না, তা যাচাই। ৫। প্রকল্প বাস্তবায়নের সহজসাধ্যতা যাচাই। অধ্যায়-৪ জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: শিল্প ব্যাংকের প্রধান কাজ কী?উত্তর: শিল্পোদ্যোক্তাদের ঋণ প্রদান ও পরামর্শ দান।প্রশ্ন: বাংলাদেশ কী রকম দেশ?উত্তর: একটি উন্নয়নশীল দেশ।প্রশ্ন: ব্যবসায় প্রতিষ্ঠান নিবন্ধীকরণ কী ধরনের সহায়তা?উত্তর: সমর্থনপুষ্ট।প্রশ্ন: ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার প্রধান কাজ কী?উত্তর: ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে বিনিয়োগের আগে পরামর্শ দান।প্রশ্ন: কোনো ব্যক্তিকে শিল্প স্থাপনে আগ্রহী করে তোলার জন্য কোন ধরনের সহায়তা প্রয়োজন?উত্তর: উদ্দীপনামূলক।প্রশ্ন: বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থার সংক্ষিপ্ত নাম কী?উত্তর: বিসিক।প্রশ্ন: শিল্প স্থাপনের জন্য কোন ধরনের সহায়তার প্রয়োজন?উত্তর: উদ্দীপনামূলক সহায়তা।প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর শেয়ার সরাসরি ক্রয়ের মাধ্যমে ইকুইটি দান করে কে?উত্তর: বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?উত্তর: ১৯৭৬ সালে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?উত্তর: ড. মুহম্মদ ইউনূস।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক প্রকল্প গরিবদের জন্য একটি বিশেষ ব্যাংকে রূপান্তরিত হয় কত সালে?উত্তর: ১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসে।প্রশ্ন: গ্রামীণ ব্যাংক মূলত কাদের জন্য প্রতিষ্ঠিত?উত্তর: গরিবদের।প্রশ্ন: ব্র্যাক কী?উত্তর: সর্ববৃহৎ বেসরকারি সাহায্য সংস্থা।প্রশ্ন: ব্র্যাক কত সালে স্থাপিত হয়?উত্তর: ১৯৭২ সালে।প্রশ্ন: বাংলাদেশের আধুনিকতম শিল্প কী?উত্তর: পোশাক শিল্প।প্রশ্ন: বাণিজ্যের ঝুঁকিগত বাধা নিরসনের উপায় কী?উত্তর: বিমা করে রাখা।প্রশ্ন: ঐতিহ্যগত কারুশিল্পের উন্নয়নের মধ্যে কী রয়েছে?উত্তর: সিল্ক, জামদানি, নকশিকাঁথা। প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম ‘নতুন শিল্পনীতি’ ঘোষিত হয় কবে? উত্তর: ১৯৮২ সালের জুন মাসে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল