প্রভাষক, আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ব্যবসায় উদ্যোগ বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৯ প্রশ্ন: ব্যবসায়িক লাভ বা ক্ষতি কীভাবে নির্ধারিত হয়।উত্তর: মোট ক্রয়মূল্য বা উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের ব্যবধান থেকে। প্রশ্ন: পণ্যের ক্রয়মূল্য কীভাবে নিরূপণ করা হয়?উত্তর: ক্রয়মূল্যের সঙ্গে সব প্রত্যক্ষ খরচ যোগ করে।প্রশ্ন: পণ্যের দাম এবং পণ্য কিনে বিক্রয়স্থলে পৌঁছানো পর্যন্ত খরচ— অন্তর্ভুক্ত। উত্তর: ক্রয়মূল্যের। অধ্যায়-১০ প্রশ্ন: পরিদর্শনের মাধ্যমে কী অর্জন করা যায়।উত্তর: বাস্তব ধারণা।প্রশ্ন: প্রতিবেদনের মধ্যে মূলত কোনটি থাকা উচিত।উত্তর: উদ্দেশ্য।প্রশ্ন: শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করতে হলে কার অনুমতি নিতে হয়।উত্তর: মিলের মালিকের।প্রশ্ন: ব্যবসা/শিল্প এলাকা পরিদর্শন কর্মসূচির সাধারণ উদ্দেশ্য হলো কী?উত্তর: ছাত্রদের আত্মকর্মসংস্থান প্রকল্প এবং ক্ষুদ্র ব্যবসা সম্পর্কে সম্যক ধারণা জন্মানো।প্রশ্ন: শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করলে শিক্ষার্থীদের কী লাভ হয়? উত্তর: প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে পারে।প্রশ্ন: পরিদর্শনের সময় ছাত্রছাত্রীদের কয়টি গ্রুপে ভাগ করতে হয়। উত্তর: চারটি।প্রশ্ন: ছাত্ররা যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবে তা হবে—উত্তর: কর্মসংস্থানমূলক।প্রশ্ন: পরিদর্শনের কত দিন পর ছাত্রছাত্রীরা রিপোর্ট উপস্থাপন করবে। উত্তর: এক দিন পর।প্রশ্ন: ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের জন্য ছাত্রদের প্রয়োজন কী।উত্তর: ছাত্রদের বন্ধু-বান্ধবের।প্রশ্ন: পরিদর্শনের জন্য কী ধরনের ব্যবসা ও শিল্প ইউনিট নির্বাচন করা উচিত।উত্তর: নিকটবর্তী এলাকায়।প্রশ্ন: ছাত্রছাত্রীদের রিপোর্টের ওপর মন্তব্য করবেন কে।উত্তর: শিক্ষক।প্রশ্ন: ব্যবসা/শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের ফলে কী অর্জন করা যায়।উত্তর: প্রত্যক্ষ জ্ঞান।প্রশ্ন: ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে কত সময় নেবে। উত্তর: এক দিন।প্রশ্ন: শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় ছাত্রছাত্রীদের সঙ্গে কে থাকবেন। উত্তর: শিক্ষক।প্রশ্ন: ছাত্রছাত্রীরা কীভাবে ব্যবসা-শিল্পপ্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করবে।উত্তর: পরিদর্শন ও আলোচনার মাধ্যমে।প্রশ্ন: পরিদর্শনের জন্য কে বিভিন্ন ধরনের ব্যবসা ও শিল্প ইউনিট নির্বাচন করবে। উত্তর: বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।প্রশ্ন: শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ছাত্রছাত্রীরা কোন বিষয়গুলোর ওপর তথ্য সংগ্রহ করবে। উত্তর: শিল্পোদ্যোক্তার গুণাবলি, উৎপাদন ও প্রশাসনিক অবস্থা।প্রশ্ন: ছাত্রছাত্রীদের কী ধরনের প্রকল্প পরিদর্শনে নেওয়া উচিত।উত্তর: আত্মকর্মসংস্থান প্রকল্প ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান।প্রশ্ন: শিল্প ইউনিট পরিদর্শন ও আলোচনার মাধ্যমে কে তথ্য সংগ্রহ করবেন। উত্তর: ছাত্রছাত্রীরা।প্রশ্ন: পরিদর্শনের আগে অনুমতি নিতে হবে কার কাছ থেকে।উত্তর: ম্যানেজারের।