শিল্পায়নের জন্য অত্যাবশ্যক হচ্ছে আধুনিক প্রযুক্তি, দক্ষ শ্রমিক এবং মূলধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-১৩০। যোগাযোগ ব্যবস্থার উন্নতি মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে?i. মানুষের জীবনের গতিময়তা বাড়ায় ii. সময়ের ব্যবহারে সাশ্রয় হয় iii. মানুষকে কর্মবিমুখ করেনিচের কোনটি সঠিক?ক. i ও iii খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩১। কম্পিউটার কিসের অবদান?ক. বিজ্ঞান ও প্রযুক্তির খ. শিল্পায়নের গ. নগরায়ণের ঘ. সরকারের৩২। শামিম দশম শ্রেণীতে পড়ে। স্কুল তার ভালো লাগে না। এ কারণে প্রায়ই সে স্কুল থেকে ছুটির আগেই ক্লাস শেষ না করেই বন্ধুদের সঙ্গে খেলা করে। শামিম কোন অপরাধে দৃষ্ট?ক. রাষ্ট্রীয় অপরাধ খ. কিশোর অপরাধ গ. স্কুল ফাঁকির অপরাধ ঘ. রাজনৈতিক অপরাধ৩৩। খাদ্য সংগ্রহ অর্থনীতির স্থলে খাদ্য উৎপাদন অর্থনীতি প্রবর্তিত হয় কখন?ক. নিম্ন প্রাচীন প্রস্তর যুগে খ. নব্য প্রস্তর যুগে গ. উচ্চ প্রাচীন প্রস্তর যুগে ঘ. মধ্য প্রাচীন প্রস্তর যুগে৩৪। কোনটি বাংলাদেশের ক্ষেত্রে সমাজকাঠামো পরিবর্তনের নেতিবাচক দিক?i. সামাজিক অবক্ষয়, অপরাধ বৃদ্ধি ii. পারিবারিক কলহ বৃদ্ধি iii. বিবাহবিচ্ছেদ-তালাকের হ্রাসনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও:শিল্পায়নের ফলে কৃষির আধুনিকায়ন হয়েছে। হালের বলদ বা লাঙলের পরিবর্তে এখন ট্রাক্টর ও সেচযন্ত্র ব্যবহার হচ্ছে। উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বেড়ে গেছে বহু গুণ, যা জাতীয় ও আন্তর্জাতিক জীবনে সমৃদ্ধি বয়ে এনেছে।৩৫। শিল্পায়নের জন্য অত্যাবশ্যক কী?i. আধুনিক প্রযুক্তি ii. দক্ষ শ্রমিক iii. পুঁজি বা মূলধননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৬। কৃষিতে আধুনিকায়নের ফলে কী হচ্ছে?i. জমির উর্বরতা হ্রাস পাচ্ছে ii. পরিবেশের দূষণ হচ্ছে iii. উৎপাদন কমে যাচ্ছে।ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৭। সামাজিক পরিবর্তনের গতি সমুন্নত থাকে যদি—i. জ্ঞান-বিজ্ঞানের বিস্তার অব্যাহত থাকে ii. সামাজিক মূল্যবোধকে ধরে রাখতে পারলে iii. প্রযুক্তির সঠিক প্রয়োগ করা যায়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৮। শিক্ষা মানুষের মধ্যে কী ধরনের পরিবর্তন ঘটায়?i. মানুষকে অধিক সম্পদশালী করে ii. মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায় iii. মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্তি দেয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii৩৯। মধ্যযুগে ইউরোপীয় সমাজে যারা ব্যবসায়ী ও কারিগর শ্রেণী, তারা কোন দলের অন্তর্ভুক্ত ছিল?ক. প্রথম এস্টেট খ. দ্বিতীয় এস্টেট গ. তৃতীয় এস্টেট ঘ. কোনোটিই নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১: ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ক ৩৭. ঘ ৩৮. খ ৩৯. খ।