শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ব্যাচেলর অব সায়েন্স ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি) কোর্সে চার বছর মেয়াদি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে ১৫ নভেম্বরের মধ্যে। ২০০৯, ২০১০, ২০১১ সালে এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস করা প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সে আসনসংখ্যা ২৫ জন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী ১০ জন এবং ১৫ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য আসন বরাদ্দ করা হবে। এই কোর্সের ভর্তির জন্য লিখিত পরীক্ষা ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতালের চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে। এই কোর্সে ভর্তির আবেদনপত্র ‘বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা’ বরাবর পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। আবেদনপত্র সকাল নয়টা থেকে বেলা একটার মধ্যে সংগ্রহ করতে হবে। এই কোর্সে ভর্তি বা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে অধ্যাপক মনজুর হোসেন, একাডেমিক পরিচালক, বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল, শেরেবাংলা নগর, ঢাকা।