শিশুর জন্য মায়ের দুধ প্রকৃতিপ্রদত্ত, উত্তম ও আদর্শ খাদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের গুরুত্বপূর্ণ নমুনা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রথম খণ্ড: গৃহব্যবস্থাপনা প্রশ্ন: কিশোর-কিশোরীদের দুটি মানসিক চাহিদা লেখো।উত্তর: স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি। প্রশ্ন: সামাজিক সম্পর্ক কাকে বলে?উত্তর: সমাজবদ্ধ মানুষ তাদের পারস্পরিক নির্ভরশীলতার কারণে একে অন্যের সঙ্গে ভাব বিনিময় করে এবং যোগাযোগ রক্ষা করে চলে, তাদের এ ক্রিয়াকেই বলে সামাজিক সম্পর্ক।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: শিশুর জন্য শালদুধের গুরুত্ব লেখো। উত্তর: শালদুধে প্রোটিনের পরিমাণ পরবর্তীকালের মায়ের দুধের প্রোটিনের তুলনায় বেশি।শিশুর জন্য মায়ের দুধ প্রকৃতিপ্রদত্ত, উত্তম ও আদর্শ খাদ্য। শিশু ভূমিষ্ঠ হওয়ার আগ থেকেই মায়ের দেহে দুগ্ধ উৎপাদন ও ক্ষরণের জন্য প্রস্তুতি চলে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম দুই-তিন দিন মায়ের স্তন থেকে হালকা হলুদ রঙের ঘন আঁঠালো শালদুধ বের হয়। এ দুধে প্রচুর পরিমাণে প্রোটিন ও নবজাতকের দেহের রোগ প্রতিরোধকারী প্রয়োজনীয় অ্যান্টিবডি থাকে। প্রশ্ন: শিশুর জন্য পরিপূরক খাবারের গুরুত্ব ব্যাখ্যা করো।উত্তর: মায়ের দুধের পাশাপাশি অন্য সব পুষ্টিকর খাবারই শিশুর পরিপূরক খাবার। তিন-চার মাস বয়স থেকে শিশুকে দুধের পাশাপাশি আধা তরল ও শিশুর উপযোগী শক্ত খাবারে অভ্যাস করানো প্রয়োজন। কেননা পরিপূরক খাবার—১. শিশুর পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে।২. বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর বাড়তি চাহিদা মেটাতে সহায়তা করে এবং ৩. শিশুর পরিপূর্ণ বৃদ্ধিতে সহায়তা করে।সর্বোপরি লক্ষ রাখতে হবে, শিশুর দৈনিক খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদান যেন পরিমিত পরিমাণে থাকে। প্রশ্ন: চার বছরের শিশুর বিছানা ভেজানোর পেছনে কী কী কারণ থাকতে পারে বলে মনে করো?উত্তর: চার বছর বয়সে মলমূত্র ত্যাগ শিশুদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। চার বছর পর যখন শিশুরা বিছানা ভেজায় এবং অভ্যাসগতভাবে প্রায় দিনই এ কাজ করে, তখন এটি একটি সমস্যা। এ সমস্যার পেছনে যে যে কারণ থাকতে পারে—১. খেলাধুলার ফলে অতিরিক্ত ক্লান্তিবোধ।২. অতিরিক্ত শাসনের ফলে মানসিক বিপর্যয়।৩. ঘুমের আগে বেশি পানীয় খাবার গ্রহণ।৪. নিরাপত্তাবোধের অভাব।৫. শারীরিক অসুস্থতা।প্রশ্ন: বয়ঃসন্ধিক্ষণে বিভিন্ন চাহিদার পাশাপাশি খাদ্য গ্রহণের চাহিদা বেড়ে যায় কেন?উত্তর: বয়ঃসন্ধিক্ষণে শরীরের গঠনমূলক কাজ চলে।বয়ঃসন্ধিক্ষণে পৌঁছার ফলে বিভিন্ন ধরনের চাহিদা দেখা দেয়। বিভিন্ন চাহিদার পাশাপাশি খাদ্য গ্রহণের চাহিদা বেড়ে যাওয়ার কারণ—i. অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ ও যৌন অঙ্গগুলো সুগঠিত হয়ে বৃদ্ধি পায়, ফলে খাদ্যের প্রয়োজন হয়। ii. পাকস্থলী, ফুসফুস ও হূৎপিণ্ড উল্লেখযোগ্যভাবে বাড়ে, ফলে বিপাক ক্রিয়া বৃদ্ধি পায় ও খাদ্যের চাহিদা বাড়ে। iii. বর্ধনের হার বৃদ্ধি ও শরীরের গঠনমূলক কাজ চলে। iv. লেখাপড়া, চলাফেরায় বাড়তি শক্তি খরচ হয় এবং অন্যান্য পরিশ্রমে শক্তি খরচ হয়, তাই দেহের ক্যালরি চাহিদা বেড়ে যায় ও অতিরিক্ত খাদ্য গ্রহণ করতে হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল