শুক্রগ্রহটি ‘শুকতারা’ ও ‘সন্ধাতারা’ নামে পরিচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-১০প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৩১৩। দক্ষিণ গোলার্ধের সমোষ্ণ রেখাগুলো সমান্তরাল। কিন্তু উত্তর গোলার্ধের সমোষ্ণ রেখাগুলো এলোমেলো হওয়ার কারণ কী?i. দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশিii. উত্তর গোলার্ধে পাহাড়-পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূমিরূপ থাকায় iii. উত্তর গোলার্ধে জনবসতি অধিক থাকায় নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii১৪। পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে আয়তনে দ্বিতীয় বৃহত্তম, কিন্তু গুরুত্বের দিক দিয়ে প্রথম মহাসাগর হলো কোনটি?i. প্রশান্ত মহাসাগর ii. আটলান্টিক মহাসাগর iii. ভারত মহাসাগর কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii১৫। সুন্দরবনের আয়তন কতো?ক। ৬৬৬৬ বর্গকিলোমিটার খ। ৫৬৬৪ বর্গকিলোমিটার গ। ৬৪৭৪ বর্গকিলোমিটার ঘ। ৬৭৮৮ বর্গকিলোমিটার ১৬। বাংলাদেশে মজুদ গ্যাসের পরিমাণ কতো?ক। ২৪৩০০ বিলিয়ন ঘনফুট খ। ১৩২২৩১৪৯ বিলিয়ন ঘনফুট গ। ২২৮০৯ বিলিয়ন ঘনফুট ঘ। ২৩৩৩২ বিলিয়ন ঘনফুট ১৭। একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার প্রয়োজন। কেন?i. দেশের জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য ii. অর্থনৈতিক উন্নয়নের জন্য iii. পরিবেশের ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iiiনিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:সাঈদকে তার স্কুলে নিজ গ্রামের একটি মানচিত্র অঙ্কন করতে বলায় সে চিন্তা করছিল, কোন ধরনের মানচিত্র সে আঁকবে। কারণ, তাদের গ্রামে বিভিন্ন পেশার লোক বাস করে। শহর থেকে বাস, ট্যাক্সি আবার নদীপথেও সে গ্রামে যাওয়া যায়। তাদের গ্রামে সব ধরনের ফসলও উৎপাদিত হয়।১৮। সাঈদের গ্রামে যে পথে যাওয়া যায় তা আঁকতে হলে কোন মানচিত্র আঁকতে হবে?i. অর্থনৈতিক মানচিত্র ii. যাতায়াত মানচিত্র iii. মৌজা মানচিত্রকোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii ১৯। সাঈদের গ্রামের বিভিন্ন পেশার লোক বাস করার ক্ষেত্রে কোন মানচিত্র প্রয়োজন?ক. জনসংখ্যা মানচিত্র খ. অর্থনৈতিক মানচিত্র গ. ভূ-সংস্থানিক মানচিত্র ঘ. প্রাকৃতিক মানচিত্র ২০। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত কিলোমিটার?ক. ৫.৮ কোটি খ. ৩.৮ কোটি গ. ৭.৩ কোটি ঘ. ৭.৮ কোটি২১। ঘূর্ণায়মান গ্রহ ও উপগ্রহগুলো পরস্পর কক্ষপথে ধাক্কা খেলে কী হতো? ক. গোলাকার হতোখ. বিবর্ণ হতো গ. পরিষ্কার হতো ঘ. ধ্বংস হতো২২। মঙ্গল গ্রহে জীবনযাত্রা অসম্ভব কেন?i. পানির অভাব ii. প্রয়োজনীয় অক্সিজেন নেই iii. তাপমাত্রা কমকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৩। শুক্রগ্রহটি যে কয়েকটি নামে পরিচিত সেগুলো কী?i. শুকতারা ii. সন্ধ্যাতারা iii. লুব্ধকনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii২৪। পৃথিবীর গতি প্রতি সেকেন্ডে ২৯.৭৬ কিলোমিটার। অতএব পৃথিবী ১ মিনিটে কী পরিমাণ পথ অতিক্রম করে?ক। ১৭৮৫.৬ কিলোমিটার খ। ১৮০০০ কিলোমিটার গ। ১৯০০০ কিলোমিটার ঘ। ২০০০ কিলোমিটার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-৩: ১৩. ক ১৪. খ ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. ক।