শুরু হয়েছে চুয়েটে ভর্তির আবেদন-প্রক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন ২৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২ নভেম্বর এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর সকাল ১০টায়। আর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৪ নভেম্বর। ভর্তি-সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cuet.ac.bd)।