শুরু হয়েছে রুয়েটে ভর্তির আবেদনপ্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে এ প্রক্রিয়া শুরু হয়। আবেদন করতে হবে আগামী ১২ অক্টোবরের মধ্যে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ১৯ অক্টোবর এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর। ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ruet.ac.bd) এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।