শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৫ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদে লেভেল-১ সেমিস্টার-১-এর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার রাতে এ ফল প্রকাশ করা হয়। শুক্রবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে www.sau.edu.bd ফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীর অনুষদ পছন্দক্রম ভর্তির দিনে নির্ধারিত ফরমে পূরণ করতে হবে। এতে আরও বলা হয়, ভর্তিযোগ্য প্রার্থীদের ২১ ও ২২ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে উপস্থিত থেকে ভর্তি হতে হবে। এ ছাড়া অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের ২৩ ডিসেম্বর বেলা দুইটার মধ্যে উপস্থিত হয়ে রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে হবে। ২৪ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভর্তি হতে হবে।