শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৫ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১২ শিক্ষাবর্ষে বিএসসি এজি (অনার্স), বিএসসি, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট (অনার্স) ও বিএসসি ভেট. সায়েন্স অ্যান্ড এএইচ কোর্সের লেভেল ১, সেমিস্টার ১-এ শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন করতে হবে অনলাইনে টেলিটক মোবাইলের মাধ্যমে ১০ নভেম্বরের মধ্যে। তিনটি অনুষদে ভর্তির জন্য একই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা হবে ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় এবং ফলাফল প্রকাশিত হবে ৩০ নভেম্বর। প্রথম বর্ষ ক্লাস শুরু হবে ৩ জানুয়ারি ২০১২। ভর্তি-সম্পর্কিত আরও তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) পাওয়া যাবে।বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন