শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি মনোনয়ন শেষ ৩ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কোর্সের লেভেল-১ সেমিস্টার-১-এর ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের বিষয় মনোনয়ন জমা দিতে হবে ৩ ডিসেম্বরের মধ্যে। ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের ৪ ডিসেম্বর ও ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে উপস্থিত থেকে ভর্তি হতে হবে।অপেক্ষমাণ তালিকা থেকে বিষয় মনোনয়ন দেওয়া যাবে ৭ ডিসেম্বর। আর নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ৮ ডিসেম্বর। ওই দিনই অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের ভর্তি হতে হবে।২ জানুয়ারি ২০১২ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের পরিচিতিমূলক ক্লাস অনুষ্ঠিত হবে। আর ৩ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্লাস শুরু হবে। ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে সংগ্রহ করা যাবে।