শেষ হচ্ছে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটসহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইউটি), গাজীপুর; আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে স্নাতক সম্মান প্রথম বর্ষ ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ‘ক’ ইউনিট ১৪ অক্টোবর, ‘খ’ ইউনিট ২১ অক্টোবর, ‘গ’ ইউনিট ২৮ অক্টোবর, ‘ঘ’ ইউনিট ১৮ নভেম্বর এবং ‘চ’ ইউনিট ২৫ নভেম্বর।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর।ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), গাজীপুর ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর।আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর।