শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ বিকেল পাঁচটায় ‘গ’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ) মধ্য দিয়ে শেষ হলো। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবুল কালাম আজাদ বলেন, ‘লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ থেকে ৩০ অক্টোবরের মধ্যে হতে পারে।’ মৌখিক পরীক্ষার পর শিক্ষার্থীদের ভর্তি ও ক্লাস শুরুর তারিখ জানানো হবে।