শেষ হলো মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ফেস্ট
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ফেস্ট–২০২২। বুধবার বিকেলে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের খেলার মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নবম বর্ষপূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নজরুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। কয়েকজন তরুণ শিল্পী দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ কৌতুক পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টের সদস্য অধ্যাপক এ টি এম ফজলুল হক, অধ্যাপক এম উমার আলী, অধ্যাপক মো. মোজাম্মেল হক, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক হারুন-অর-রশীদ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি