শুদ্ধ-অশুদ্ধ নির্ণয় অংশ-২প্রিয় শিক্ষার্থী, সমাজের নতুন কাঠামো অনুযায়ী ৩নং প্রশ্নটি থাকবে শুদ্ধ / অশুদ্ধ নির্ণয়ের ওপর। নম্বর থাকবে ১০। অধ্যায়-৪৪। বিদ্যালয় অপরিষ্কার থাকলে মন ভালো থাকে। —অশুদ্ধ।৫। আমাদের দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে কৃষি খাত থেকে। —অশুদ্ধ৬। দেশের উন্নতিতে শ্রমজীবী মানুষের কায়িক শ্রমের এক বিশাল ভূমিকা রয়েছে। —শুদ্ধ৭। শ্রমজীবী মানুষ ও তাদের কাজকে আমরা শ্রদ্ধার চোখে দেখব। —শুদ্ধ৮। যারা কায়িক শ্রম করে তাদের বুদ্ধিজীবী বলা হয়। —অশুদ্ধ। ৯। আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের বেশির ভাগই নারী। —শুদ্ধ১০। দৈহিক পরিশ্রম করলে আমাদের স্বাস্থ্য নষ্ট হয়। —অশুদ্ধ অধ্যায়-৫ ১। বর্তমানে এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। —শুদ্ধ২। আমরা কখনই অন্য ধর্মের লোকদের অবজ্ঞা করব না। —শুদ্ধ৩। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। —শুদ্ধ৪। প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন। —শুদ্ধ৫। যে কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার করা যাবে। —অশুদ্ধ৬। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’ ঘোষণা করা হয়। —শুদ্ধ৭। শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র্য। —শুদ্ধ৮। মেয়েশিশুদের পাচার করে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাঠানো হয়। —অশুদ্ধ৯। যৌতুক একটি ভালো প্রথা। —অশুদ্ধ১০। প্রতিবছর ৮ মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয়। —শুদ্ধ১১। প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস পালন করা হয়। —শুদ্ধ অধ্যায়-৬ ১। সহনশীলতা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। —শুদ্ধ২। পরিবারের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে আমরা পরিবারের কর্তাব্যক্তির অধ্যাদেশ পালন করে থাকি। —অশুদ্ধ৩। সালিসে সবাই একই মত দেন। —অশুদ্ধ৪। গণতন্ত্রের অর্থ হচ্ছে সামরিক শাসন। —অশুদ্ধ৫। গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা দেয়। —শুদ্ধ৬। মতৈক্যে পৌঁছানোর জন্য পারস্পরিক সহনশীলতার কোনো বিকল্প নেই। —শুদ্ধ৭। একজন আদর্শ নেতা সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে পারেন। —শুদ্ধ৮। প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেন। —শুদ্ধ৯। সমাজে নেতার কোনো প্রয়োজন নেই। —অশুদ্ধ১০। ক্লাস ক্যাপ্টেন নির্বাচন করার ক্ষেত্রে আমরা শিক্ষকের মতামতে গুরুত্ব দিই। —অশুদ্ধ১১। যৌক্তিক মতামতকে আমাদের এড়িয়ে চলা উচিত। —অশুদ্ধ১২। প্রত্যেক ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে। —শুদ্ধ অধ্যায়-৭ ১। আমাদের দেশে নির্বাচনের দিন ছুটি থাকে। —শুদ্ধ২। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেসব মৌলিক অধিকার ভোগ করি সেগুলো প্রধানত তিন প্রকার। —শুদ্ধ৩। ন্যায্য মজুরি লাভের অধিকার একটি রাজনৈতিক অধিকার। —অশুদ্ধ৪। জীবন রক্ষার অধিকার একটি রাজনৈতিক অধিকার। —অশুদ্ধ৫। ভোটাধিকার একটি পবিত্র আমানত। —শুদ্ধ৬। বাংলাদেশে ১৫ বছর বয়স হলেই কোনো লোক ভোট দিতে পারে। —অশুদ্ধ৭। বুদ্ধি, বিবেক ও আত্মসংযম—এই তিনটি একজন সুনাগরিকের প্রধান গুণ। —শুদ্ধ৮। নিজ ধর্ম পালনের অধিকার হচ্ছে একটি রাজনৈতিক অধিকার। —অশুদ্ধ৯। নিয়মিত কর পরিশোধ করা আমাদের কর্তব্য। —শুদ্ধ অধ্যায়-৮ ১. বাংলাদেশে চা একসময় প্রধান অর্থকরী ফসল ছিল। —অশুদ্ধ২. আমাদের দেশে প্রধানত দুই ধরনের ধান ব্যাপকভাবে চাষ করা হয়। —অশুদ্ধ৩. আমাদের বনভূমিকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়। —শুদ্ধ৪. বর্তমানে কাগজ শিল্প আমাদের উল্লেখযোগ্য প্রধান শিল্প। —অশুদ্ধ৫. পিট কয়লা একটি নিকৃষ্ট মানের কয়লা। —শুদ্ধ৬. দিনাজপুরের মধ্যপাড়ায় খনিজ তেল পাওয়া যায়। —অশুদ্ধ৭. বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। —অশুদ্ধ৮. সাধারণত, মানচিত্রের ওপরের দিক পশ্চিম দিক নির্দেশ করে। —অশুদ্ধ৯. বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলে চিংড়ির ব্যাপক চাষ হয়। —শুদ্ধ১০. পাহাড়ি বনভূমির প্রধান বৃক্ষ গর্জন। —শুদ্ধ অধ্যায়-৯ ১. পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা কমছে। —অশুদ্ধ২. পরিবেশ দূষণের কারণে অতিরিক্ত বন্যা বা অসময়ে বন্যা হয়। —শুদ্ধ৩. মাটির লবণাক্ততা বৃদ্ধি একটি সামাজিক পরিবেশগত সমস্যা। —অশুদ্ধ৪. বাংলাদেশে ১৯৯৭ সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয়। —শুদ্ধ৫. পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। —শুদ্ধ৬. ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে। —শুদ্ধ৭. পাহাড় কাটা ও জলাভূমি ভরাট করা বেআইনি কাজ। —শুদ্ধ৮. সরকার একাই জাতীয় পরিবেশ নীতি বাস্তবায়ন করতে পারে। —অশুদ্ধ৯. পরিবেশ রক্ষার জন্য সরকার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। —শুদ্ধ১০. বিশুদ্ধ খাবার পানির অভাব একটি প্রাকৃতিক পরিবেশগত সমস্যা। —অশুদ্ধ অধ্যায়-১০ ১. বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লাখ টন খাদ্যঘাটতি হয়। —শুদ্ধ২. জীবনযাত্রার মানের ওপর জনসংখ্যা বৃদ্ধির কোনো প্রভাব নেই। —অশুদ্ধ ৩. ২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১১ কোটি ২০ লাখ। —অশুদ্ধ৪. বাংলাদেশে প্রতি ৪০৪৩ জন ব্যক্তির জন্য রয়েছে মাত্র একজন যোগ্যতাসম্পন্ন ডাক্তার। —শুদ্ধ৫. ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী, বাংলাদেশের সাক্ষরতার হার ৪৫.৩। —শুদ্ধ৬. আমাদের দেশে মাথাপিছু জমির পরিমাণ ২০০১ সালে ছিল ০.২৯ একর। —অশুদ্ধ৭. সাধারণত তিনটি কারণে জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। —শুদ্ধ৮. বাংলাদেশে বহিরাগমনের সংখ্যা খুব বেশি। —অশুদ্ধ৯. আমাদের দেশের লোকেরা কন্যাসন্তান বেশি পছন্দ করে। —অশুদ্ধ১০. আমাদের বার্ষিক মাথাপিছু আয় ৭৫০ ইউএস ডলার। —শুদ্ধ১১. জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা কমে। —অশুদ্ধ১২. বর্তমানে আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে প্রতিবছর এক লাখ নতুন বাসস্থান প্রয়োজন হবে। —অশুদ্ধ অধ্যায়-১১ ১. কুমিল্লা জেলা শহরের প্রায় ১৮ কিলোমিটার পশ্চিমে ময়নামতি অবস্থিত। —অশুদ্ধ২. মহাস্থানগড় প্রাচীন মুসলিম সভ্যতার ধ্বংসাবশেষ। —অশুদ্ধ৩. চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁও একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে। —শুদ্ধ৪. পাহাড়পুর গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ হলো সোমপুর বিহার। —শুদ্ধ# শেষ অংশ ছাপা হবে আগামীকাল