শব্দের অর্থ লিখ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শব্দার্থ আলোচনা করব। শব্দ অর্থ সংকল্প তীব্র ইচ্ছা, প্রতিজ্ঞা।দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ। অন্যদেশ।কিসের নেশায় কী উদ্দেশ্যে, কী আকর্ষণে। বরণ কোনো কিছু সাদরে গ্রহণ।মরণ-যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা।ডুবুরি যারা গভীর পানিতে ডুব দিয়ে কোনো জিনিস উদ্ধার করে আনে।দুঃসাহসী অত্যধিক সাহসী।স্বর্গপানে আকাশের দিকে।চন্দ্রলোকে চাঁদের দেশে।অচিনপুর অচেনা জায়গা।ফেড়ে চিরে, দু ফাঁক করে।ভাষণ বক্তৃতা, কথন।বান্দা গোলাম, দাস।ক্রীতদাস কেনা দাস, চাকর।আমির সম্ভ্রান্ত ধনী মুসলমান, মুসলমান শাসকের উপাধি।এবাদত আরাধনা, উপাসনা।রাসুল আসমানি কিতাবপ্রাপ্ত নবী।কাবাশরিফ সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত আল্লাহতাআলার পবিত্র ঘর।হিজরি ৬২২ খ্রিষ্টাব্দে হজরত মুহম্মদ (সা.) আল্লাহতাআলার আদেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। একে বলা হয় হিজরত। তিনি যেদিন মক্কা ছেড়ে যান, সেদিন থেকে আরবি সাল গণনা করা হয়। আরবি সালকে ‘হিজরি’ বলা হয়।জিলকদ আরবি বছরের একটি মাসের নাম।ধার্মিক যিনি নিজ ধর্মীয় আদেশ-নির্দেশ মেনে চলেন। সর্বজীবে সব রকম জীবের প্রতি। সতত সব সময়। আরোগী নীরোগ। বিজ্ঞ যার বিশেষ জ্ঞান আছে। হিতাহিত কল্যাণ ও অকল্যাণ। হিত শব্দের অর্থ কল্যাণ। অহিত অর্থ অকল্যাণ। মূর্খ নিতান্ত বোকা, যার বোধ শক্তি নেই।বোধ বোঝার ক্ষমতা। সাধু স ৎ, ধার্মিক।জেলে ম ৎস্য শিকারি। কায়ক্লেশে শারীরিক পরিশ্রম করে। গুজরান অতিবাহিত করা, যাপন।মর্জি ইচ্ছা, সম্মতি। জালা মাটির বিরাট পাত্রবিশেষ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল