বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৩প্রিয় শিক্ষার্থী, সাধারণ বিজ্ঞান বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো। অধ্যায়-১০ ২৫. পতঙ্গ পরাগী ফুল—i. উজ্জ্বল বর্ণের হয় ii. সুগন্ধ ও মধুগ্রন্থি থাকে iii. পরাগরেণু হালকা হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৬. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়—i. শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন হয় ii. অক্সিজেন উৎপন্ন হয় iii. শক্তি উৎপন্ন হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৭. অভিস্রবণের ক্ষেত্রে—i. দুটি দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত চলতে থাকে ii. দ্রব বেশি ঘন দ্রবণ হতে কম ঘন দ্রবণে প্রবেশ করে iii. একটি অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৮. এক অণু গ্লুকোজ ভেঙে কয় অণু পাইরুভিক এসিড উৎপন্ন হয়?ক. দুই অণু খ. তিন অণু গ. চার অণু ঘ. পাঁচ অণু২৯. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় শর্করা উৎপাদন করে?ক. শ্বসন খ. ব্যাপন গ. অভিস্রবণ ঘ. সালোকসংশ্লেষণ# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও: তুর্ণা মশার কামড় থেকে রক্ষা পেতে শোয়ার রুমে অ্যারোসল স্প্রে করে পাশের রুমে গেল. কিন্তু দরজা খোলা থাকায় সেখানেও গন্ধ পেল.৩০. কোন প্রক্রিয়ার কারণে সে পাশের রুমে গন্ধ পেল?ক. ব্যাপন খ. অভিস্রবণ গ. প্রস্বেদন ঘ. শ্বসন৩১. ওই প্রক্রিয়ার সঙ্গে উদ্ভিদের সম্পর্কযুক্ত কাজ কী?i. পানি পরিবহন ii. খাদ্য পরিবহন iii. খনিজ লবণ পরিবহননিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii অধ্যায়-১১ ১. কোন পর্বের প্রাণীদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত? ক) প্রোটোজোয়া খ) পরিফেরা গ) নিডেরিয়া ঘ) নিমাটোডা২. কোনটি মানুষের বৈজ্ঞানিক নাম?ক) Panthera tigris খ) Homo sapiens গ) Tenrealosa ilisha ঘ) Copsychus saularis৩. কোন পর্বের প্রাণীদের সাধারণত স্পঞ্জ বলা হয়?ক) নিমাটোডা খ) অ্যানেলিডা গ) পরিফেরা ঘ) নিডেরিয়া৪. সংখ্যার দিক থেকে প্রাণিজগতের সর্ববৃহৎ পর্ব কোনটি?ক) নিডেরিয়া খ) নিমাটোডা গ) অ্যানেলিডা ঘ) আর্থোপোডা৫. কোনটি শিখা কোষের সাহায্যে রেচন কাজ সম্পাদন করে?ক) হাইড্রা খ) জোঁক গ) কাঁকড়া ঘ) যকৃৎ কৃমি।৬. নিচের কোন সেটের প্রাণীরা একই পর্বের?ক) ঝিনুক, অক্টোপাস, সেপিয়া খ) প্রবাল, ফিতাকৃমি, কেঁচো গ) অ্যামিবা, জেলিফিশ, শামুক ঘ) ফুসফুস কৃমি, অ্যামিবা, মথ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অধ্যায়-১০: ২৫. ক ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১. গ।অধ্যায়-১১: ১. ক ২. খ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. ক।