বিরাম চিহ্ন বসাও অংশ-১২বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ৬নং প্রশ্নটি থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ৪৪.আমরা গান করি গীত গাই আর সংগীত সাধনা করি এই সাধনা বাকশিল্পের অঙ্গ মানুষ কথা বলে বাক্য তৈরি করে ধ্বনি উচ্চারণ করে এগুলো বাকশিল্প নামে অভিহিত যে সুন্দর করে কথা বলতে পারে সবাই তার প্রশংসা করে।উত্তর: আমরা গান করি, গীত গাই, আর সংগীত সাধনা করি। এই সাধনা বাকশিল্পের অঙ্গ। মানুষ কথা বলে, বাক্য তৈরি করে, ধ্বনি উচ্চারণ করে—এগুলো বাকশিল্প নামে অভিহিত। যে সুন্দর করে কথা বলতে পারে, সবাই তার প্রশংসা করে।৪৫.লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগল এবং নিজের কপালে নিজে চড় মারতে বলল হায় হায় কেন মিথ্যে কথা বলতে গেলাম তাই তো আমার এমন শাস্তি হলো সোনা রুপার কুড়াল পাওয়া তো দূরে থাক নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম।উত্তর: লোভী কাঠুরিয়া হায় হায় করতে লাগল এবং নিজের কপালে নিজে চড় মারতে মারতে বলল, হায়! হায়! কেন মিথ্যে কথা বলতে গেলাম, তাই তো আমার এমন শাস্তি হলো! সোনা ও রুপার কুড়াল পাওয়া তো দূরে থাক, নিজের যে লোহার কুড়ালটি ছিল তাও হারালাম।৪৬.তিতুমীরের যখন জন্ম তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন চলছে ইংরেজ রাজত্ব ইংরেজরা চালাত অত্যাচার অন্য দিকে ছিল দেশি জমিদারদের জুলুম ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে দেশের মানুষ।উত্তর: তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশসহ পুরো ভারতবর্ষ ছিল পরাধীন। চলছে ইংরেজ রাজত্ব। ইংরেজরা চালাত অত্যাচার। অন্যদিকে ছিল দেশি জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলত দারুণ দাপটে। তিতুমীর এসব দেখতেন আর ভাবতেন, এদের হাত থেকে কীভাবে মুক্তি পাবে দেশের মানুষ।৪৭.একটা ঘরে আগুন লেগেছে তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল আগুন আগুন অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল এই যে আগুন কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো একে আমরা বলি যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সবগুলো উপায়কেই বোঝায় আমরা বলে লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।উত্তর: একটা ঘরে আগুন লেগেছে। তা দেখে একজন সাহায্যের জন্য চিৎকার করে উঠল—‘আগুন, আগুন’। অন্যরা তাড়াতাড়ি সেদিকে ছুটে গেল। এই যে ‘আগুন’ কথাটা দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করা হলো—একে আমরা বলি যোগাযোগ। যোগাযোগ বলতে অন্যকে কোনো কিছু জানানোর সবগুলো উপায়কেই বোঝায়। আমরা বলে, লিখে বা সংকেত ব্যবহার করে অন্যের সঙ্গে যোগাযোগ করে থাকি।৪৮.তাই ইচ্ছেমতো গাছ কাটা ও বন উজাড় করা ঠিক নয় তাহলে তা হবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি এ জন্যই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কোনো বিকল্প নেই তাই আজ স্লোগান উঠেছে গাছ লাগান পরিবেশ বাঁচান।উত্তর: তাই ইচ্ছেমতো গাছ কাটা ও বন উজাড় করা ঠিক নয়। তাহলে তা হবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি। এ জন্যই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বনায়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। আমাদের পরিবেশ রক্ষার জন্য গাছপালার কেনো বিকল্প নেই। তাই আজ স্লোগান উঠছে—‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’৪৯.পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিচ খুব জোরে ছুটতে পারলেও উড়তে পারে না এ পাখি ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াতে পারে দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জন্তু আর নেইউত্তর: পাখির জগতে দৈত্যপাখি বলে যার নাম, সে হচ্ছে উটপাখি বা অস্ট্রিচ। খুব জোরে ছুটতে পারলেও উড়তে পারে না এ পাখি। ঘণ্টায় এরা ষাট-সত্তর মাইল বা তারও বেশি বেগে দৌড়াতে পারে। দৌড়ে এদের সঙ্গে পাল্লা দিতে পারে এমন জন্তু আর নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল