বাক্য রচনা অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে ‘বাক্য রচনা করো’ দেওয়া হলো। শব্দ বাক্য রচনা ডনকুস্তি তিতুমীর শৈশবেই ডনকুস্তিতে পারদর্শী হয়ে ওঠেন।সংকেত রাস্তায় সবুজ সংকেত বাতি জ্বলে উঠল।দৃষ্টিগ্রাহ্য দৃষ্টিগ্রাহ্য নয় এমন জিনিসও মানুষ যন্ত্রের সাহায্যে দেখতে পারে।ঢোল-শহরৎ সেকালে রাজার আদেশ জারি করা হতো ঢোল-শহরৎ করে।সম্ভার পাঠাগারটা গড়ে উঠেছে অজস্র বইয়ের সম্ভার নিয়ে।রেওয়াজ সেকালে ওষুধ হিসেবে লতাপাতার রস খাওয়ার রেওয়াজ ছিল। তথ্য সংবাদপত্রের মাধ্যমে আমরা অনেক তথ্য জানতে পারি।উপাত্ত তিনি গবেষণার জন্য উপাত্ত সংগ্রহ করেছেন।আহরণ জ্ঞান আহরণের জন্য বইপত্র পড়া আবশ্যক। শব্দ বাক্য রচনা অসি চালনা সকল সৈনিকই অসি চালনায় সিদ্ধ।সাড়া দিল সৎকাজে ডাক দিলে সবাই সাড়া দেয়।দুর্ভেদ্য চীনের প্রাচীর দুর্ভেদ্য।দুর্গ যুদ্ধের সময় দুর্গের বাইরেও পাহারা দেওয়া হয়।বাঁশের কেল্লা ইতিহাসে তিতুমীরের বাঁশের কেল্লার কাহিনী লেখা আছে।শায়েস্তা অবাধ্য লোকটাকে শায়েস্তা করা দরকার।অমিত তেজ মুক্তিযোদ্ধারা অমিত তেজে যুদ্ধ করেছিল।মুক্তিকামী মুক্তিকামী মানুষের জয় সুনিশ্চিত। শব্দ বাক্য রচনা টেলিফোন বড় মামা গতকাল আমাকে রাজশাহী থেকে টেলিফোন করেছিলেন।টেলিগ্রাফ টেলিগ্রাফ আবিষ্কার যোগাযোগের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা।টেলিগ্রাম টেলিগ্রাফের সাহায্যে পাঠানো খবর। টাকা চেয়ে বাবা জরুরি টেলিগ্রাম পাঠিয়েছেন।রেফারি রেফারি একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন।হুইসেল হুইসেল বাজিয়ে ট্রেন ছুটে চলেছে।আম্পায়ার খেলায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত।ব্যাটসম্যান ব্যাটসম্যান সুযোগ বুঝে ছক্কা হাঁকালেন।টাওয়ার অনেক দূর থেকে গির্জার টাওয়ারটা দেখা যাচ্ছে।ই-মেইল আমি ভাইয়ার সঙ্গে ই-মেইলে যোগাযোগ করতে পারি।ফ্যাক্স আমাদের পাড়াতেই একটা ফ্যাক্সের দোকান আছে।কোড টেলিগ্রাফ যন্ত্রে কোনো বার্তাকে কোডে রূপান্তর করে পাঠানো হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল