সহকারী শিক্ষকবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৮প্রিয় শিক্ষার্থী,পৌরনীতি বিষয়ের বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।অধ্যায়-৬১০. জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা পাওয়ার অধিকারকে কী বলা হয়?ক. সামাজিক স্বাধীনতা খ. ব্যক্তিগত স্বাধীনতা গ. অর্থনৈতিক স্বাধীনতা ঘ. মৌলিক স্বাধীনতা১১. স্বাধীনতার রক্ষাকবচ কোনটি?ক. প্রথা খ. আইন গ. সরকার ঘ. আইনসভা১২. আইনের শাসনের তাত্পর্য কী?ক. নাগরিক অধিকার নিশ্চত করা খ. অর্থনৈতিক নিরাপত্তা বিধান করা গ. বসবাসের স্বাধীনতা লাভ করা ঘ. সামাজিক নিরাপত্তা লাভ করা১৩. কোন আইন সংবিধানে উল্লেখ থাকে?ক. ফৌজদারি আইন খ. আন্তর্জাতিক আইন গ. প্রশাসনিক আইন ঘ. শাসনতান্ত্রিক আইন১৪. আইনের ছয়টি উেসর কথা কে বলেছেন?ক. প্লেটো খ. উইলোবি গ. লক ঘ. হল্যান্ড১৫. Liber শব্দের অর্থ কী?ক. স্বাধীনতা খ. স্বাধীনতাযুদ্ধ গ. সাম্য ঘ. স্বাধীন বা মুক্ত১৬. আইনের ইংরেজি প্রতিশব্দ ‘Law’ শব্দটি কোন শব্দ থেকে এসেছে?ক. ল্যাটিন শব্দ খ. গ্রিক শব্দ গ. দেশীয় শব্দ ঘ. টিউটনিক শব্দ১৭. আইনকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?ক. দুই শ্রেণীতে খ. তিন শ্রেণীতে গ. চার শ্রেণীতে ঘ. পাঁচ শ্রেণীতেঅধ্যায়-৭১. ‘সংবিধান হলো রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবনপ্রণালি’। —উক্তিটি কার?ক. সক্রেটিস খ. প্লেটো গ. অ্যারিস্টটল ঘ. লর্ড ব্রাইস২. লিখিত সংবিধানের গুণ কোনটি?ক. বিপ্লবের সম্ভাবনা কম খ. জনগণের চাহিদা মিটে গ. গণঅসন্তোষ দেখা দেয় না ঘ. সুস্পষ্ট৩. ‘সংবিধান হলো কতকগুলো নিয়মের সমষ্টি, যা দ্বারা শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের সামঞ্জস্য বিধান করা হয়।’—উক্তিটি কারক. অ্যারিস্টটল খ. ডাইসি গ. অস্টিন ঘ. সি এফ স্ট্রং৪. সংবিধান কী?ক. রাষ্ট্রের লিখিত রূপ কি হবে তার নিয়ম খ. বিচার ও শাসন বিভাগের নিয়ম গ. জনগণ দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা ঘ. রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত ও অলিখিত নিয়মাবলির সমষ্টি৫. ‘রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরস্পরের সম্বন্ধই হলো সংবিধান’। —উক্তিটি কার?ক. ডাইসির খ. ফাইনারের গ. গেটেলের ঘ. লাস্কির৬. কোন দেশের সংবিধান অলিখিত?ক. বাংলাদেশের সংবিধান খ. ভারতের সংবিধান গ. ব্রিটিশ সংবিধান ঘ. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান৭. একটি রাষ্ট্রের দর্পণ বলা হয় কাকে?ক. সরকার খ. জনগণ গ. আইন ঘ. সংবিধান৮. সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি?ক. ৫টি খ. ১০টি গ. ৪টি ঘ. ৮টি।পৌরনীতি: সঠিক উত্তরঅধ্যায়-৬: ১০. গ ১১. খ ১২. ক ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. ঘ ১৭. খ।অধ্যায়-৭: ১। গ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ঘ ৮. গ।