সংবিধানকে ৪ ভাগে ভাগ করা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ রয়েছে পৌরনীতি থেকে সৃজনশীল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর।অধ্যায়-৬অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: গণতন্ত্রের শক্তি হিসেবে আইনের শাসনের গুরুত্ব ব্যাখ্যা করো।উত্তর: আইনের শাসন কার্যকর থাকলে ছোটবড়, ধনী-নির্ধন, দুর্বল-সবলের প্রশ্ন থাকে না। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ভোগের ক্ষেত্রে সবার সুযোগ-সুবিধা সমভাবে বিদ্যমান থাকে। গণতন্ত্র যেহেতু জনগণের দ্বারা এবং জনগণের কল্যাণে পরিচালিত হয়, তাই জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে আইনের শাসন অপরিহার্য।অধ্যায়-৭জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: ‘রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পরস্পরের সম্বন্ধই হলো সংবিধান’—উক্তিটি কার? উত্তর: অধ্যাপক ফাইনার।প্রশ্ন: সংবিধানকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর: চার।প্রশ্ন: কোন দেশের সংবিধান অলিখিত? উত্তর: ব্রিটেনের।প্রশ্ন: বাংলাদেশের সংবিধান কিরূপ? উত্তর: লিখিত ও দুষ্পপরিবর্তনীয়।প্রশ্ন: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কিরূপ? উত্তর: লিখিত ও দুষ্পরিবর্তনীয়।প্রশ্ন: কোন সংবিধান অস্পষ্ট? উত্তর: অলিখিত সংবিধান।প্রশ্ন: কোন সংবিধান স্পষ্ট? উত্তর: লিখিত সংবিধান।প্রশ্ন: যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য উপযোগী সংবিধান কোনটি?উত্তর: লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান।প্রশ্ন: কত সালে ম্যাগনাকার্টা প্রণয়ন করা হয়? উত্তর: ১২১৫ সালে।প্রশ্ন: কোন দেশের সংবিধান ক্রমবির্তনের ফসল? উত্তর: ব্রিটিশ সংবিধান।প্রশ্ন: ফ্রান্সের সংবিধান কোন প্রক্রিয়ায় গড়ে উঠেছে? উত্তর: বিপ্লবের মাধ্যমে।অনুধাবনমূলক প্রশ্নপ্রশ্ন: লিখিত সংবিধানের গুণ ও দোষ বর্ণনা করো।উত্তর: যে চার ধরনের সংবিধানের অস্তিত্ব দেখা যায়, তার মধ্যে লিখিত সংবিধান অন্যতম। এ সংবিধানের দোষ ও গুণ উভয়ই আছে। এ সংবিধানের সবচেয়ে বড় গুণ হলো, এ সংবিধান সুস্পষ্ট। এ সংবিধানের প্রধান দোষ হচ্ছে এটি দুষ্পরিবর্তনীয়। এটি বিপ্লবে সহায়ক ভূমিকা পালন করে এবং এ সংবিধানে খুঁটিনাটি বিষয়সমূহ অন্তর্ভুক্ত থাকে না।প্রশ্ন: সুপরিবর্তনীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো।উত্তর: যে সংবিধান সাধারণ আইন তৈরির নীতি ও পদ্ধতিতে সংশোধন করা যায় সেই সংবিধানকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। এ সংবিধান সহজে পরিবর্তন করা যায়। এ সংবিধানে বিপ্লবের সম্ভাবনা কম এবং এটি জরুরি অবস্থার জন্য উপযোগী।প্রশ্ন: দুষ্পরিবর্তনীয় সংবিধানের প্রকৃতি আলোচনা করো।উত্তর: দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংশোধন প্রক্রিয়া অত্যন্ত জটিল। এ জন্যই এটি দুষ্পরিবর্তনীয় সংবিধান। এ সংবিধান সুস্পষ্ট ও নিশ্চিত। স্থিতিশীল এবং বৃহত্ যুক্তরাষ্ট্রীয় সরকারের জন্য উপযোগী। তবে দুষ্পরিবর্তনীয় সংবিধান অগ্রগতির জন্য সহায়ক নয় এবং এ সংবিধানে বিপ্লবের সম্ভাবনা থাকে।