সংশোধনী: মেডিকেলে ভর্তি পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় ‘কোচিং সেন্টারে বিক্রির জন্য এমবিবিএসের প্রশ্নপত্র ফাঁস!’ শিরোনামে প্রকাশিত খবরে কাল শুক্রবার এমবিবিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এমবিবিএসের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর, শুক্রবার। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।—বার্তা সম্পাদক