সঠিক উত্তর রয়েছে পাঠ্যবইয়ের মধ্যেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকাপ্রিয়শিক্ষার্থী, পরিবেশ পরিচিতি সমাজে ভালো নম্বর পেতে পাঠ্যবইটা ভালো করে পড়বে। ১ নম্বর প্রশ্নটি থাকবে যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি উত্তর দেওয়া থাকবে। এর মধ্যেসঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখতে হবে। এ ধরনের উত্তর লেখার জন্য পাঠ্যবই ভালো করে পড়তে হবে। ২ নম্বর প্রশ্নে থাকবে পাঁচটি শূন্যস্থান পূরণ। পুরো বাক্য খাতায় তুলে শূন্যস্থান পূরণ করতে হবে। শূন্যস্থানের শব্দটির বানান নির্ভুল হতে হবে। অনুশীলনীতে দেওয়া শূন্যস্থানের পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করে রিভিশন দেবে। ৩ নম্বর প্রশ্নে থাকবে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়। প্রশ্নের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে উক্তিটি খাতায় তুলে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করতে হবে। প্রশ্নপত্রের আলোকে, এই প্রশ্নে উক্তিটি শুদ্ধ হলে ‘শুদ্ধ’ এবং অশুদ্ধ হলে উক্তিগুলোর ডান পাশে ‘অশুদ্ধ’ লিখতে হবে। ৪ নম্বর প্রশ্নে থাকবে বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ। বাঁ পাশের কলামে চারটি বাক্যাংশ থাকলে ও ডান পাশের কলামে অতিরিক্ত দুটি বাক্যাংশ দেওয়া থাকবে। বাঁ পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিল করে উপযুক্ত পূর্ণ বাক্য গঠন করে খাতায় লিখতে হবে। এ ক্ষেত্রে অনুশীলনীর পাশাপাশি পাঠ্যবইয়ের বিভিন্ন সাল-ঘটনা, নীতি-আইন বাছাই করে পড়বে। ৫ নম্বর প্রশ্নে থাকবে অল্পকথায় উত্তর দাও। যেহেতু প্রতিটি প্রশ্নের নম্বর ৩, সেহেতু অপ্রাসঙ্গিক কথা লিখে পৃষ্ঠা ভরা বা লাইন বেশি করার প্রয়োজন নেই। প্রশ্ন চাহিদামাফিক মূল কথার পাশাপাশি প্রাসঙ্গিক তিন-চারটি বাক্য লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অনুশীলনীতে প্রদত্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবে পড়বে।  ৬ নম্বর প্রশ্নে থাকবে বর্ণনামূলক প্রশ্ন। অনুশীলনীতে প্রদত্ত বর্ণনামূলক প্রশ্নগুলো বাছাই করে আত্মস্থ করতে হবে। ভালো ফলাফলের জন্য মানচিত্র পেনসিল দিয়ে আঁকাতে চেষ্টা করতে হবে। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু প্যারা করে বা পয়েন্ট আকারে লিখতে হবে।