সঠিক গাণিতিক প্রমাণে পূর্ণ নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা এইচএসসিতে ভালো ফল করতে হলে পরিসংখ্যানে অবশ্যই ‘এ+’ বা ‘এ’ পেতে হবে। একটু মনোযোগ দিয়ে অনুশীলন করলে ‘এ+’ পাওয়া খুবই সহজ। বিশেষ করে গাণিতিক প্রমাণগুলো উত্তর করলে ভালো নম্বর পাওয়া যায়। প্রমাণগুলো বিভিন্ন গাণিতিক সূত্রের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাই তোমাদের ওই সব গাণিতিক সূত্র ভালো করে মনে রাখতে হবে। পরিসংখ্যান প্রথম পত্রের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম অধ্যায় এবং দ্বিতীয় পত্রের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম অধ্যায় খুব ভালোভাবে পড়বে এবং বারবার তা খাতায় লিখে অনুশীলন করবে। বিশেষ করে দ্বিতীয় পত্রের সম্ভাবনা অধ্যায়টি বারবার চর্চা করবে। পরিসংখ্যান প্রশ্নপত্রের ৪ থেকে ৯ নম্বর প্রশ্নে গাণিত্যিক সমস্যা থাকে। তাই তোমরা প্রথমেই ওই সব প্রশ্নের উত্তর দেবে। এরপর ১ থেকে ৩ নম্বর প্রশ্নের উত্তর দেবে। একটি বিষয় মনে রাখবে, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে পূর্ণ নম্বর পাওয়া যাবে। কিন্তু বর্ণনামূলক প্রশ্নের উত্তরে বেশি নম্বর পাওয়া যায় না। কাজেই প্রশ্ন বাছাইয়ের ক্ষেত্রে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে। পরীক্ষার সময় যত দূর সম্ভব, সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। পারতপক্ষে কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না।